,

রোলারকোস্টারে অর্ধশতাধিক বিবস্ত্র নারী-পুরুষ!

news-image

চিকিৎসা তহবিল গঠন
 

ক্যান্সার চিকিৎসার তহবিল গঠনে অদ্ভুত এক উদ্যোগে সাড়া দেন অর্ধশতাধিক বৃটিশ নারীপুরুষ। সবাই বিবস্ত্র হয়ে ওঠেন রোলারকোস্টার রাইডে। নগ্ন এ রোলারকোস্টার রাইড দেখতে যে মানুষের ভীড় জমেছিল তা বলাই বাহুল্য। এর সুবাদে সাউথএন্ড হাসপাতালের দাতব্য ফাউন্ডেশনের জন্য ১০ হাজার পাউন্ডেরও বেশি অর্থ উত্তোলন করতে পেরেছেন আয়োজকরা। এ খবর দিয়েছে বৃটেনের মিরর। নগ্ন রোলারকোস্টার রাইডে অংশ নিতে বৃটেনের বিভিন্ন স্থান থেকে ৫৭ জন নারী পুরুষ হাজির হন সাউথএন্ড অ্যাডভেঞ্চার আইল্যান্ডে। সম্পুর্ন বিবস্ত্র হয়ে উঠে পড়েন রোলারকোস্টারে। আইল্যান্ডের পরিচালক অ্যান্ড্রু রেনটন বলেন, দারুন একটা দিন ছিল। স্মরণীয় একটা কিছু করার জন্য এ উদ্যোগে অংশ নেয়া মানুষগুলো দিনটি অত্যন্ত উপভোগ করেছে।

সাউথএন্ড হাসপাতাল চ্যারিটেবল ফাউন্ডেশনের লুসি থমাস ক্লেটন বলেন, সম্পুর্ন আগন্তুক ব্যক্তিদের সামনে, বিশেষ করে বিশ্ব মিডিয়ার সামনে নিজের সব পোশাক খুলে ফেরতে অনেক বেশি সাহসের প্রয়োজন। যারা মহৎ একটি উদ্দেশ্যর জন্য এটা করতে সাহস দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, সবথেকে বেশি বিবস্ত্র মানুষের অংশগ্রহণে রোলারকোস্টার রাইডের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটিও সাউথএন্ড অ্যাডভেঞ্চার আইল্যান্ডের দখলে। ২০১০ সালের ওই রেকর্ডে বিবস্ত্র হয়েছিলেন ১০২ জন নারী-পুরুষ। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ