,

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট

news-image

ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশে সাম্প্রতিককালের বোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করতেই এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ভেতরে ও বাইরে যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরকেন্দ্রিক নাশকতার পরিকল্পনা করছে একটি গোষ্ঠি- তাদের কাছে এমন তথ্য রযেছে। রোববার (২৫ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর এক অভ্যন্তরীণ বৈঠকে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয় এপিবিএনের এএসপি তানজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

দর্শনার্থী প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। 

 

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা