,

এবার ‘মিস আর্থ-২০১৬’ এর সেরা ২০-এ প্রিয়তি , পড়শীর অন্যরকম সময়

news-image

গত বছর মিস আয়ারল্যান্ডের মুকুট মাথায় উঠেছিল বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তির। এর মাধ্যমে বাংলাদেশের মেয়ে হিসেবে দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছিলেন তিনি। চলতি বছর এ সুন্দরী অংশ নিচ্ছেন ‘মিস আর্থ ২০১৬’ প্রতিযোগিতায়। ১৩ই অক্টোবর থেকে জ্যামাইকায় শুরু হয়েছে এ প্রতিযোগিতাটি। বাংলাদেশের জন্য সুখবর হলো এরই মধ্যে প্রিয়তি শ শ প্রতিযোগীর মধ্যে থেকে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন। বর্তমানে জ্যামাইকায় একসঙ্গে বিভিন্ন গ্রুমিং ও রিহার্সেলে অংশ নিচ্ছেন তিনি।

এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিযোগী। সবার মাঝ থেকে এবারের প্রতিযোগিতায় চমক তৈরি করছেন প্রিয়তি। এদিকে মাস তিনেক আগে বাংলাদেশে এসেছিলেন এ গ্ল্যামারাস কন্যা। সেই সময় বাংলাদেশের বেশ কয়েকটি ফটোশুটে অংশ নেন তিনি। এছাড়া কয়েকটি বাংলা গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। তবে মিস আয়ারল্যান্ডের চেয়ে এবারের পথ আরও কঠিন, কারণ এটা ‘মিস আর্থ-২০১৬’। সারা পৃথিবী 
থেকেই এখানে অংশ নিচ্ছেন সেরা প্রতিযোগীরা। তবে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী প্রিয়তি। এ বিষয়ে তিনি বলেন, অনেক ভাল লাগছে। সবচেয়ে বড় বিষয় হলো সেরা ২০-এ জায়গা করে নিতে পেরেছি। বাংলাদেশের মেয়ে হয়ে এরকম একটি প্রতিযোগিতায় ভাল করতে পারার অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না। সবাই দোয়া করবেন আমার জন্য। 


পড়শীর অন্যরকম সময়
ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিবের সঙ্গে গাইছেন, নাচছেন, মনোরম সব লোকেশনে প্রেমও করছেন। তাও আবার ব্যাংককে। না অপু বিশ্বাস কিংবা ববি নয়, এমনভাবেই গত কয়েকদিন ধরে সময় কাটাচ্ছেন জনপ্রিয় গায়িকা পড়শী। এ গায়িকা ‘মেন্টাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অনেক আগেই। তবে এ প্রথম বড় পর্দায় অভিনয় করতে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।porsi

৯ই অক্টোবর ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বুধ ও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুটিংয়ের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন পড়শী। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। এ ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে পড়শীর। এরই মধ্যে ‘মন নাজেহাল’ শিরোনামে একটি গানের চিত্রধারণ করা হয়েছে। ভারতীয় সংগীতশিল্পী শানের সঙ্গে গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি পারফর্মও করেছেন পড়শী। গানটির চিত্রধারণের জন্য পড়শীকে নতুনভাবে উপস্থাপন করেছেন নির্মাতা। চলচ্চিত্রের নায়িকাদের মতো এ সংগীতশিল্পীকে গ্ল্যামারাস লুক দেয়া হয়েছে। শুটিংয়ের পাশাপাশি ব্যাংককের বিভিন্ন মনোরম লোকেশন ঘুরেও বেড়াচ্ছেন পড়শী। সব মিলিয়ে অন্যরকম একটি সময় এখন ব্যাংককে অতিবাহিত করছেন এ গায়িকা। এ বিষয়ে তিনি বলেন, ব্যাংকক এসে অনেক সুন্দর ও অন্যরকম সময় পার করছি। এরই মধ্যে অনেক জায়গায় শুটিং করছি। 

অনেক মজা করে ‘মেন্টাল’ ছবির শুটিংও করছি। সবাই খুব সহযোগিতা করছেন। শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এ গায়িকা বলেন, প্রথম দিকে অনেক ভয় পেয়েছিলাম। কারণ বড় পর্দায় এটাই আমার প্রথম কাজ। তবে ক্যামেরার সামনে গিয়ে মনে হলো সব যেন সহজ হয়ে গেল। বেশ ভালভাবেই শুটিং করেছি। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। তবে বেশ মজার। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ