,

দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ: ৫ দিনে আক্রান্ত ১৩শ

news-image

ভারতের রাজধানী দিল্লিতে গত পাঁচ দিনে ১ হাজার ৩শ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১২ হাজার নারী পুরুষ এই রোগে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু জ্বর এখন দিল্লীতে রীতিমত আতংক হিসেবে দেখা দিয়েছে। পৌর প্রশাসন কর্মকর্তারা সরকারিভাবে জানিয়েছেন ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারিভাবে এ সংখ্যা ৪০ ছাড়িয়েছে বলে জানা গেছে। সেপ্টেম্বর মাসেই ৬ হাজার ৭শ ৭৫ টি নতুন কেস অন্তর্ভূক্ত হয়েছে। যা বিগত ছয় বছরের তুলনায় অনেক বেশি।তবে অক্টোবর মাসের শুরুতে ডেঙ্গুতে আক্রান্তের নতুন কোন রিপোর্ট পাওয়া যায়নি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিল্লির দক্ষিণাঞ্চলে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ৫শ ৭৮ জন। এছাড়া দিল্লির উত্তরাঞ্চলে ২ হাজার ৫শ ৬১ জন এবং দিল্লির পূর্বাঞ্চলে ১ হাজার ৫শ ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।original_337683


এছাড়া শহরের সবগুলো পৌর এলাকার মধ্যে রাজধানীর দক্ষিণাঞ্চলীয় নাজাফগর এলাকায় সবচেয়ে বেশি কেস অর্ন্তভূক্ত হয়েছে। সেখানে ৮শ ৩২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া দিল্লির বাইরে থেকে এ রোগে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮শ ২৯ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। যা ১৯৯৬ সালের পর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা