বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লুটোতে আছে লাল বরফ ও নীল আকাশ : নাসা

news-image

বামন গ্রহ প্লুটোতে লাল বরফের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। ছবি প্রকাশ করে নাসা বলছে, এক বছর ধরে তোলা এই ছবিতে আরও দেখা গেছে সেখানে আছে নীল আকাশ। আছে অন্ধকারাচ্ছন্ন মাঠ এবং বাতাসে উড়ে আসা বালির স্তূপ। নভোযান নিউ হরাইজনসের পাঠানো প্লুটোর ছবি দেখার পর বিজ্ঞানীরা নিজেরাও বিস্মিত হয়েছেন। তবে বরফ কেন লাল তা নিয়ে নিজেরাও ধাঁধায় পড়েছেন বিজ্ঞানীরা। তারা লাল রংয়ের কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে নাসা। ডেইলি মেইল।
পৃথিবী থেকে ৫শ’ কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্লুটোর ছবি নিচ্ছে নিউ হরাইজনস। পৃথিবী থেকে যাত্রা করার ৯ বছর পর গত জুলাইতে নিউ হরাইজনস প্রথম নভোযান হিসেবে প্লুটো গ্রহে পৌঁছে। প্লুটোর আকাশও অনেকটা পৃথিবীর মতো নীলাভ জানিয়ে বিজ্ঞানীরা বলছেন, ওই স্তরটিকে সূর্যের আলো বিকীর্ণ করে এ রংয়ের সৃষ্টি করেছে। গত ১৪ জুলাই থেকে পাঠানো রঙিন ছবির তথ্য বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। প্লুটোর বায়ুমণ্ডলে পৃথিবীর মতোই নাইট্রোজেন প্রধান বায়ুমণ্ডল রয়েছে। তবে মিথেনের উপস্থিতিতে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়ায় এটি কণার মতো কুয়াশার চাদর তৈরি করতে পারে।
নিউ হরাইজনসের গবেষক দলের সদস্য কার্লে হোয়েট বলেছেন, এই নীলাভ স্তর আমাদের কুয়াশার সেই চাদরের আকার এবং গঠনের কথা বলবে। তিনি আরও জানান, প্লুটো থেকে সরাসরি যদি ওপরে তাকানো হয়, তবে বায়ুমণ্ডলের কারণে আকাশ কালোই দেখাবে। তবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তা দেখাবে নীল। বিজ্ঞানীরা জানান, প্লুটো আমাদের কাছে ভূমি গঠনের বৈচিত্র্য এবং প্রক্রিয়ার জটিল বিষয়গুলো সামনে এনেছে। আর এটা সৌরজগতে আমরা যা দেখেছি তার চেয়ে ভিন্নমাত্রার হতে পারে। বামন গ্রহের বরফের স্তূপ দেখে মনে হয়েছে, কোনো পর্বতাঞ্চল থেকে প্রবাহিত হয়ে এসেছে। নিউ হরাইজনসের জিওলজি, জিওফিজিকস এবং ইমেজিংয়ের প্রধান জেফ মুরের মতে, এর ভূপৃষ্ঠ মঙ্গলের মতোই জটিল প্রকৃতির।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান