,

কুমিল্লা বিভাগে আসতে আপত্তি, চায় নোয়াখালী বিভাগ

news-image

কুমিল্লা বিভাগের সাথে থাকতে আপত্তি জানিয়েছে নোয়াখালী জেলা। নোয়াখালী না থাকলে কুমিল্লা বিভাগের সাথে থাকবে না লক্ষ্মীপুরও। নোয়াখালীর দাবি আলাদা বিভাগ অথবা চট্টগ্রাম বিভাগের সাথে থাকা। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে অনুষ্ঠিত সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির সভায় নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস নোয়াখালীর জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মতামত রেজুলেশন দিয়ে জানান। ঐ রেজুলেশনে স্থানীয় জনগণের মতামত তুলে ধরা হয়। বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর জেলা সমূহকে নিয়ে প্রশাসনিক বিভাগ গঠনের জন্য গঠিত হয় এ সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটি। ১৯ সদস্যের এ কমিটির প্রথম সভা এটি।

বৈঠকে মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো: নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য সচিব একই বিভাগের জেলা ও মাঠ প্রশাসনের যুগ্মসচিব সাইদুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, নোয়াখালী জেলার আপত্তি থাকলেও কুমিল্লা বিভাগ যে হবে এবং এর বিভাগীয় দপ্তর যে কুমিল্লা তাতে কোন সন্দেহ নাই। নোয়াখালী না থাকলেও বিভাগ হবে।

সূত্র জানায়, যদি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কুমিল্লা বিভাগে আসে তাহলে বিভাগীয় দপ্তর কোথায় হবে তা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে বিভাগীয় দপ্তর হতে পারে চৌদ্দগ্রাম অথবা লাকসাম বলে মতামত আসে। কিন্তু হেডকোয়ার্টার যে কুমিল্লা এবং তা কুমিল্লার পদুয়ার বাজারের ট্রমা সেন্টারের জন্য নির্ধারিত জমি অথবা চশতিয়া টেক্সটাইলের কাছে গণপূর্তের ইটের ভাটার জমিতে করার সম্ভাব্য প্রস্তাব দেয়া হয়। সভায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বিভাগীয় কার্যালয় করার বিষয়টি গুরুত্ব পায়। বৈঠক সূত্র জানায়, প্রথম সভায় এসব নানা বিষয় নিয়ে আলোচনা হলেও কোনও কিছুই এখনও চূড়ান্ত হয় নি। এটি একটি প্রাথমিক আলোচনা মাত্র। বৈঠকের বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন কোনও মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ