বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিটনকে গ্রেপ্তারে বাধা নেই, আদেশ স্থগিত

news-image

শিশু সৌরভকে গুলি করার মামলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।hicot

এর ফলে এমপি লিটনকে গ্রেফতারে আর কোনো বাধা থাকল না। আজ বুধবার সকালে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এর ফলে এমপি লিটনকে গ্রেপ্তারে আর কোনো থাকল না। আসামি লিটনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। লিটন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। গত সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জের শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় এমপি লিটনের আগাম জামিনের আবেদন খারিজ করে তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চএ আদেশ দেন। সোমবার আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, হাইকোর্ট এমপি লিটনের জামিনের আবেদন খারিজ করেছেন। এরপর তিনি আত্মসমর্পণের সুযোগ চাওয়ায় তাকে ১৮ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ আদেশের ফলে তাকে গ্রেপ্তার করা যাবে কি-না, সে বিষয়ে বিভ্রান্তিতে পড়েছে পুলিশ। পুলিশ যেন তাকে গ্রেপ্তার করতে পারে, সেজন্য আপিল বিভাগে এ আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুচ্ছ ঘটনায় শিশু সৌরভের দুই পায়ে তিনটি গুলি করেন এমপি লিটন। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনার পর তিনদিন ধরে এমপিকে বাড়িতে শুয়ে বসে থাকতে দেখা গেছে। এরপর তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র আত্মীয়ের মাধ্যমে থানায় পাঠিয়ে দেন। তিনদিন পর মামলা দায়েরের দিনও তিনি বাড়িতে অবস্থান করছিলেন। এরপরই তিনি উধাও হয়ে যান। তারপর থেকেই লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় তার বিলাসবহুল বাড়িটি এখন জনশূন্য। প্রধান ফটকে ঝুলছে তালা। বাড়ির উঠনে অলস পড়ে আছে তার সেই গাড়িটি। এদিকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায়ও দায়ের করা এক মামলায় এমপি লিটন আসামি। 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে