বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া রোধে সেতুমন্ত্রীর নির্দেশ

news-image

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, সব যানবাহনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট) ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে এগুলো ছাড়া দেশের কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আমরা আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছি। মন্ত্রী বলেন, সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকার ঢাকা, চট্টগ্রাম মহানগরী ও ডিটিসিএর আওতাধীন গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে প্রতি যাত্রী ১০ পয়সা বৃদ্ধি করেছে। মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ন্যূনতম ভাড়া যথাক্রমে ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রয়েছে। কিন্তু গত কয়েকদিনে আমি সরেজমিনে দেখেছি, অনেক পরিবহন পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করছে। অবাক করা বিষয়, সরকার নিয়ন্ত্রিত বিআরটিসির কয়েকটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে আমার কাছে যাত্রীরা অভিযোগ করার পর আমি এর সত্যতা পেয়েছি। তাদের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমার ধারণা, প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্ধারিত ভাড়া আদায় ও অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের প্রতি আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, তার পরেও যদি কোনো গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, তাহলে চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিআরটিএকে নির্দেশ দিয়েছি। পাশাপাশি আমি আপনাদের অবগত করতে চাই, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতগুলো প্রতিনিয়ত কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে