,

আশুগঞ্জের সংঘর্ষের ঘটনায় ১৭ জন আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বগৈর ও খড়িয়ালা গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বগৈর ও খড়িয়ালা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগৈর গ্রামের নাহরিন নামের এক নারী একই ইউনিয়নের পার্শ্ববর্তী খড়িয়ালা গ্রামের আবু তালেবের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে বাক-বিতন্ডা হয়। পরে ওই নারী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে গত সোমবার বিকেলে বগৈর গ্রামের লোকজনের সঙ্গে খড়িয়ালা গ্রামের লোকজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকালে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বগৈর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৪০) মারা যান। এছাড়া সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ