বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিখাতে প্রকৃত চাষীদের ভুর্তকি প্রাপ্তি নিশ্চিত করার সুপারিশ

news-image

বর্তমান সরকার কৃষি উপকরণে সর্বোচ্চ পরিমাণ ভুর্তকি দিচ্ছে। ২০১৪-২০১৫ অর্থবছরে কৃষি উপকরণে মোট ভুর্তকি দেওয়া হয়েছে ৭ হাজার ১০১ কোটি ৫ লাখ টাকা। আর চলতি অর্থ বছরে ভুর্তকি বাবদ ৯ হাজার কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে। প্রকৃত চাষীদের এই ভুতর্কি প্রাপ্তি নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। 

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মোঃ শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মোঃ আব্দুল মজিদ খান ও মীর মোস্তাক আহমেদ রবি এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সর্বশেষ সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ওপর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি) বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বৈঠকে জানানো হয়, বর্তমান সরকার সারসহ প্রতিটি কৃষি উপকরণে সর্বোচ্চ পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। প্রয়োজন অনুসারে ভুর্তকি কম-বেশি করা হয়। ২০১২-২০১৩ অর্থবছরে কৃষি উপকরণে ভুর্তকি দেওয়া হয় ১১ হাজার ৯৯৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকা। পরের অর্থবছর ২০১৩-২০১৪ সালে ভুর্তকির পরিমাণ কমিয়ে ৮ হাজার ৯৭৩ কোটি ৫১ লাখ ২২ হাজার টাকা দেওয়া হয়। এর পরের অর্থবছর ২০১৪-২০১৫ সালে তা আরও কমিয়ে দাঁড়ায় ৭ হাজার ১০১ কোটি ৫ লাখ টাকা। তবে চলতি অর্থবছরে বরাদ্ধ আবারও বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরে ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকা বরাদ্ধ রাখা রয়েছে।
এদিকে বৈঠকে কমিটি রাজবাড়ীতে একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের জন্য এবং কৃষকদের মধ্যে সার বিতরনের সময় সারের গুনগত মান নিশ্চিত হয়ে সরবরাহের সুপারিশ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে