,

ছয় হাজার সাতশ কোটি ডলারে ইএমসিকে কিনে নিচ্ছে ডেল

news-image

প্রযুক্তিবিশ্বে এক কোম্পানিকে অন্য কোম্পানির কিনে নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে নকিয়াকে মাইক্রোসফটের কিনে নেওয়া বা মটোরোলাকে গুগলের কিনে নেওয়ার মতো বড় বড় বেচা-কেনা প্রযুক্তিবিশ্বে সাড়া ফেলেছে। তবে এবারে প্রযুক্তিবিশ্বে এমন বেচা-কেনার নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে ডেল।
ডাটা স্টোরেজ কোম্পানি ইএমসিকে কিনে নিতে যাচ্ছে বিশ্বের এই তৃতীয় শীর্ষ কম্পিউটার নির্মাতা। আর তার জন্য ডেলকে খরচ করতে হবে ছয় হাজার সাতশ কোটি মার্কিন ডলার! রেগুলেটরদের স্বীকৃতি পেল এটিই হবে প্রযুক্তিবিশ্বের সবচেয়ে বড় কেনা-বেচার ঘটনা। ডেলের সাথে ইএমসির একীভূত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইএমসির প্রধান জো টুসি। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি শিল্পে যে পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব। এই পরিবর্তিত নতুন যুগে তাল মিলিয়ে চলতে প্রয়োজন নতুন একটি কোম্পানি, যা সম্ভব হবে ডেল ও ইএমসির একীভূত হওয়ার মাধ্যমে।’ কম্পিউটারের বাজারে পড়তি অবস্থা বজায় থাকায় নিজেদের ব্যবসা প্রসারের লক্ষ্য নিয়েই ইএমসিকে এত বড় অংকে কিনে নিতে সম্মত হয়েছে ডেল।

তার ইঙ্গিত দিয়েছেন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলও। ডেলের ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, ‘এর ফলে পরবর্তী প্রজন্মের তথ্যপ্রযুক্তি ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত খাতের জন্য প্রস্তুত হলো ডেল।’ ইএমসিকে কিনে নেওয়ার পর সমন্বিত নতুন কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী হিসেবেও কাজ করবেন মাইকেল ডেল। এর ফলে নতুন ডেল ‘ব্যক্তি খাতের সবচেয়ে বড় কোম্পানি’তে পরিণত হবে বলেও জানান তিনি। ইএমসিকে ডেল কিনে নিলেও ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করা ইএমসির অঙ্গপ্রতিষ্ঠান ভিএমওয়্যার স্বতন্ত্র কোম্পানি হিসেবেই পরিচালিত হবে। এদিকে এতদিন পর্যন্ত ডেল পিসি নির্মাতা হিসেবে কাজ করে গেলেও একীভূত হওয়ার ফলে তাদের সামনে সব ধরনের ডাটা স্টোরেজ সেবা নিয়ে কাজ করার সুযোগ উন্মুক্ত হবে। বিশেষ করে সফটওয়্যার-ডিফাইনড ডাটা সেন্টার, হাইব্রিড ক্লাউড, ক্লাউড স্টোরেজসহ মোবাইল এবং সিকিউরিটি নিয়েও ইএমসির সেবাগুলো এখন ডেলের আওতায় চলে আসবে। ফলে পিসির পড়তি বাজার থেকে বের হয়ে এসে নতুন ব্যবসায়িক কৌশলে নিজেদের ব্যবসায়ের প্রসার নিয়ে কাজ করতে পারবে ডেল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা