,

জার্সির দাম ২ লাখ পাউন্ড!

news-image

একটি জার্সি এক লাখ ৮০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাড়াবাড়ি বলে মনে হলেও এটাই সত্যি। আসলে জার্সিটি ১১০ বছরের পুরনো। গত শুক্রবার কালো রংয়ের রাগবি জার্সিটি নিলামে বিক্রি হয়। ১৯০৫ সালে ব্রিটেনে এক ম্যাচের সময় ওয়েলসের অধিনায়ক গৌয়িন নিকোলসকে জার্সিটি দিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ডেভিড গালাহার। নিকোলস জার্সিটি লন্ড্রিতে দেন। সেখান থেকে জার্সিটি চলে যায় থমাস মাহোনির কাছে। তার পরিবার সেই সময় থেকে জার্সিটি সযত্নে রেখে দেয়।

জার্সিটি নিলামে তোলা ডেভিড রজার্স জোন্স অ্যান্ড কোং প্রতিষ্ঠান জানিয়েছে, নিলাম ৩৫ হাজার পাউন্ড দিয়ে শুরু হয়। কিন্তু ১০ মিনিটের মধ্যে এটির দাম এক লাখ ৮০ হাজার পাউন্ডে উঠে যায়। আমরা আশা করেছিলাম আগের রাগবি জার্সি বিক্রির রেকর্ডটি (২২ হাজার পাউন্ড) ভাঙতে পারব এবং সেটাই হয়েছে। নিউজিল্যান্ডের অধিনায়ক ডেভিড গালাহার ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। কিন্তু যুদ্ধে তিনি বেলজিয়ামে মারা যান। তার ব্রোঞ্জের তৈরি মূর্তি নিউজিল্যান্ডের রাগবি ইডেন পার্কে ২০১১ সালে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা