,

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেতার ছোট ভাই লাঞ্চিত করলেন দুই পুলিশকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পুলিশকে লাঞ্চিত করলেন উপজেলা আওয়ামীলীগ নেতার এক ছোট ভাই। আজ রোববার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর শহরের আলীয়াবাদ বাসষ্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়-নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের ছোট ভাই জিয়া হোন্ডা চালিয়ে আসার সময় পুলিশ তাকে থামার সংকেত দিয়ে গাড়ির কাগজ দেখাতে বলে। এতে সে ক্ষিপ হয়ে কর্তব্যরত এসআই উজ্জল এর সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে ঐ পুলিশ কর্মকর্তার কলার টেনে ধরে ঘুষি মারে। সাব ইন্সপেক্টর উজ্জলের সঙ্গে থাকা এক কনষ্টেবলকেও লাঞ্চিত করে। এ ঘটনার পর পুলিশ তাকে ছেড়ে দিয়ে শুধু হোন্ডাটি আটক করে থানায় নিয়ে চলে আসে।
তবে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ এমন ঘটনার কথা অস্বীকার করে বলেছেন হোন্ডাটি আটক করার পর কনষ্টেবলের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে তার হোন্ডাটি আটক করা হয়।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা