,

দ্রুত বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া

news-image

অবশেষে নিরাপত্তাজনিত শঙ্কা থেকে মুক্ত হলো বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট। দুবাইয়ের আইসিসি সভা থেকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে ব্যস্ত সূচির মাঝ থেকেও সময় বের দ্রুত বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া। এছাড়া ২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও থাকছে বাংলাদেশেই! তবে আইসিসির অন্যান্য বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের মতই এই আসরের জন্যেও বিকল্প ভেন্যুর ব্যবস্থা রাখা হবে।

অক্টোবরে দুই টেস্টের সিরিজ খেলতে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু বাংলাদেশ ও প্রতিবেশি দেশগুলোতে অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপত্তা হুমকির কথা জানিয়ে আকস্মিকভাবে যাত্রা বিলম্ব করে অস্ট্রেলিয়া দল। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষকেরা কয়েক দফা বৈঠক করেন। বৈঠক শেষে অস্ট্রেলিয়া ফিরে যান পর্যবেক্ষক দলের সদস্যরা। এর কয়েকদিন পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এবারের মতো বাংলাদেশ সফর স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়।

এরই ধারাবাহিকতায় অক্টোবরের মাঝামাঝিতে নির্ধারিত দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরও সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সাথে শঙ্কা জাগে ২০১৬ এর জানুয়ারি থেকে বাংলাদেশে অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভাগ্য নিয়েও।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা