,

‘দেশে বিচ্ছিন্নভাবে আইএস থাকতে পারে’

news-image

এদেশে ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস) থাকতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।রোববার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সংঘবদ্ধভাবে আইএস থাকতে পারে বলে সরকার মনে করছে না। যুদ্ধাপরাধীদের বিচার চলছে।  তাই একাত্তরের পরাজিত শক্তির যারা, তারা বিষয়টি মেনে নিতে পারছে না। দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে বিএনপি- জামায়াত জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।’

মোজাম্মেল হক আরো বলেন, ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণকাজ আবারও শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আগেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুর-১ ও ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মকবুল হোসেন।

 

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা