,

ধূমপায়ীরা যেভাবে ফুসফুস পরিষ্কার করবেন

news-image

ধূমপায়ী ব্যক্তিরা ‘জেনে শুনে বিষ করেছি যে পান’ কথাটি অহরহ বলে থাকেন। প্রকাশ্যে না হলেও, গোপনে তো বটেই। যখনই জিজ্ঞাসা করা হোক উত্তর একটাই, অনেকটা কমিয়ে ফেলেছেন। কিংবা সামনের মাস থেকেই এই কু-অভ্যাসকে বিদায় জানাবেন, এই গোছের কিছু হামেশাই তাদের মুখে শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত ছাড়া আর হয়ে ওঠে না। এ দিকে, ধূমপানের ফলে ফুসফুস বেচারার যে অবস্থা কাহিল। দীর্ঘ দিনের কু-অভ্যাসের ফলে শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গটি ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি দিন।
ফুসফুস বাঁচাতে সব থেকে ভালো হয় যদি ধূমপানকে চিরতরে বিদায় জানাতে পারেন। ধূমপান যে ক্যান্সারের কারণ তা আর নতুন করে জানানোর প্রয়োজন নেই। যারা ধনুকভাঙা পণ করেছেন যে প্রাণ যায় যাক, ধূমপান ছাড়ার প্রশ্ন নেই, তাঁদের জন্য একটি উপায়ের সন্ধান দিচ্ছি আমরা। এতে অন্তত ফুসফুসকে খানিকটা চাঙ্গা করে তুলতে পারেন।
আর শুধু ধূমপান কেন, না চাইতেই সারাদিনে যে পরিমাণ ধুলো-ধোঁয়া নিশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তারও ফল যে খুব ভালো তেমনটা ভাবার কোনো কারণ নেই। যারা ধূমপান করেন না, এমন ব্যক্তিরও ফুসফুস ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এর জন্য। বিশেষত যারা রাস্তার ঘুরে কাজ করেন, বা দিনের বেশিরভাগ সময়টা জনবহুল রাস্তার কাটাতে হয়। সকলের জন্য রইল একটি ম্যাজিক পেস্টের রেসিপি। বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, কয়েক দিনের মধ্যে ফল বুঝতে পারবেন।
ম্যাজিক পেস্ট বানাতে যা যা লাগবে :
১) পানি এক লিটার
২) পেঁয়াজ এক কিলো
৩) আদা ৫০ গ্রাম
৪) মধু ৪০০ গ্রাম
৫) হলুদ গুঁড়ো ২ চা চামচ
প্রণালী :
প্রথমে পানির মধ্যে মধু মেশান। পাত্রটি অল্প আঁচে বসিয়ে দিন। পানি ফুটে উঠলে ওর মধ্যে কুঁচো করে কাটা পেঁয়াজ এবং আদার পেস্ট দিয়ে দিন। এই নতুন মিশ্রণটি ফের ফুটে উঠলে তাতে হলুদ মেশান। তার পর আঁচ একদম কমিয়ে দিন। যখন মিশ্রণটি অর্ধেক হয়ে যাবে, তখন পাত্রটি নামিয়ে একটু ঠান্ডা করে মিশ্রণটি ছেঁকে শুধুমাত্র পানিটি একটি কাচের জারের মধ্যে রেখে দিন। পুরো ঠান্ডা হয়ে গেলে জারটি ফ্রিজের মধ্যে রেখে দিন। দেখবেন ঠান্ডা হওয়ার পর মিশ্রণটি ঘন হয়ে যাবে।
প্রত্যেক দিন সকালে খালি পেটে ২ চা চামচ পান করুন। এবং রাতে খাওয়ার ২ ঘণ্টা আগে ২ চা চামচ খান। সপ্তাহ খানেকের মধ্যে তফাত নিজেই বুঝতে পারবেন। বিশেষত, যারা ধূমপান করেন, সারা বছর একটা কাশি থাকে। সপ্তাহ খানেকের মধ্যে সেটা অনেক কমে যাবে। রোজ ব্যবহার করলে ফুসফুস ভালো রাখতে পারবেন। বিধিবদ্ধ সতর্কীকরণটি আবার বলছি, ধূমপান ছেড়ে দেওয়ার পর এই পদ্ধতি খুব ভালো কাজ করবে। ধূমপান ছাড়ার কোনো বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা