,

হোশি কুনিওর দাফন রংপুরে

news-image

জাপানি নাগরিক হোশি কুনিওকে রংপুরে সমাহিত করতে চায় জাপান দূতাবাস। এজন্য তারা রংপুরের মেয়রের সঙ্গে যোগাযোগ করেছে। কুনিও গত রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে স্থানীয়রা দাবি করেছেন। এ দাবির পক্ষে স্থানীয় মসজিদের ইমামও সিটি করপোরেশনে বক্তব্য দিয়েছেন। দাফনের সিদ্ধান্ত হলে ইসলামী রীতি অনুযায়ী তাকে দাফন করা হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে। রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফউদ্দিন আহম্মেদ ঝণ্টু জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তাকে ফোন করে সমাহিত করার বিষয়ে কথা বলেন। রংপুর সিটি করপোরেশন এলাকায় কোন কবরস্থানে কুনিওকে দাফন করা যাবে কি না, জানতে চেয়েছেন ফার্স্ট সেক্রেটারি। এ ছাড়া দাফনে কতো টাকা খরচ হবে তাও জানতে চান। মেয়র বলেন, ফার্স্ট সেক্রেটারিকে তিনি বলেছেন- কুনিও মুসলমান হয়েছেন এমন প্রমাণ থাকলে তাকে সিটি করপোরেশনের কবরস্থানে দাফনে কোন বাধা নেই। 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর