বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃতি ও জীবন

news-image

শিকারি তিমি

পৃথিবীর বিভিন্ন প্রাণীদের মধ্যে অন্যতম হল শিকারি তিমি। প্রায় সব মহাসাগরেই এদের দেখা যায়। তবে মজার বিষয় হল, নামে শিকারি তিমি হলেও আসলে এরা এক প্রজাতির ডলফিন এবং পৃথিবীর সবচেয়ে বড় ডলফিন। তিমির সঙ্গে এদের পার্থক্য হল, এরা দলবদ্ধভাবে জীবনযাপন করে এবং একেকটি দলে সদস্য সংখ্যা প্রায় ১০ থেকে ৫০। বাচ্চারা প্রায় সারাজীবন মায়ের সঙ্গেই থাকে। এরা প্রায় ৩২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মুখগহ্বরে ৫৬টি ধারালো এবং সুচালো দাঁত আছে, যা মূলত শিকার ধরতে কাজ করে। পেষণ দাঁত না থাকায় শিকারি তিমি খাবার চিবুতে পারে না, বরং পুরো খাবারই আস্তে আস্তে গলাধঃকরণ করে। শিকারি তিমি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। এদের মস্তিষ্কের আকার পৃথিবীর অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় অনেক বড় আর ওজন প্রায় ১৫ পাউন্ড, যা কিনা মানুষের মস্তিষ্কের ওজনের প্রায় ৫ গুণ। এদের বুদ্ধিমান হওয়ার পরিচয় মেলে দলবদ্ধভাবে জীবনযাপন, খাবারের সন্ধানে বহুদূর ভ্রমণ করে আবার আগের স্থানে ফিরে আসা এবং বৈরী পরিবেশেও খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা থেকে। শিকারি তিমির জীবনকাল গড়ে ৫০ বছর।

 

প্রজাপতির পুষ্টিগ্রহণ
প্রকৃতির এক সুন্দর উপহার প্রজাপতি। প্রতিদিন আমাদের চারপাশে উড়ে বেড়ায় বিভিন্ন প্রজাতির বর্ণিল প্রজাপতি। ফুলে ফুলে ঘুরে বেড়ানো এসব প্রজাপতি একদিকে যেমন পরাগায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অন্যদিকে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যরসও সংগ্রহ করে। তবে অনেকেরই একটি বিষয় অজানা, প্রজাপতিরা ফুলের মধু আহরণ ছাড়াও অন্য আরেকভাবে তাদের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে।floer

প্রায়ই দেখা যায়, প্রজাপতিরা ভেজা স্যাঁতসেতে মাটি, মাটিতে পড়ে থাকা ফল এমনকি অন্যান্য প্রাণীর বিষ্ঠার ওপর বসে শুঁড় ডুবিয়ে রস আহরণ করে। এ প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় Puddling. এভাবে তারা তাদের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত খনিজ লবণের চাহিদা পূরণ করে। ফুলের মধু অধিকাংশ পুষ্টি উপাদান সরবরাহ করলেও কিছু কিছু খনিজ লবণের অভাব থেকেই যায়। প্রজননের সময় পুরুষ প্রজাপতিদের অতিরিক্ত খনিজ লবণের প্রয়োজন হয়। এ অতিরিক্ত খনিজ লবণের জোগান আসে পাডলিংয়ের মাধ্যমে। এ খনিজ লবণ পরে শুক্রানুর মাধ্যমে স্ত্রীদেহে প্রবেশ করে এবং ডিম্বানু নিষেকে সাহায্য করে। সুতরাং প্রক্রিয়াটি প্রজাপতির জন্য খুবই গুরুত্বপূর্ণ!


লেবু জাতীয় সবচেয়ে বড় ফল জাম্বুরা
জাম্বুরা বা বাতাবি লেবু এক ধরনের লেবু জাতীয় টক-মিষ্টি ফল। বাংলাদেশের গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও ফলটি অত্যন্ত পরিচিত ও সমাদৃত। ভিটামিন ‘সি’, বিটা ক্যারোটিন আর ভিটামিন ‘বি’তে ভরপুর বাতাবি লেবুর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo) এবং বৈজ্ঞানিক নাম Citrus maxima বা Citrus grandis. বিভিন্ন ভাষায় ফলটি পমেলো, জাবং, শ্যাডক ইত্যাদি নামে পরিচিত। কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। ফলটির খোসা বেশ পুরু এবং খোসার ভেতর দিকটা ফোমের মতো নরম।fruer

বাতাবি লেবুর আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। আমাদের দেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, চীন, জাপান, ফিজি, এমনকি আমেরিকাতেও পাওয়া যায় ফলটি। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির বাতাবি লেবু রয়েছে। বেশি পাওয়া যায় লালচে ও সাদা রঙের লেবু। কোনো জাতের ভেতর লাল টকটকে। কোনোটির ভেতর সাদা। কোনোটির স্বাদ মিষ্টি আবার কোনোটির স্বাদ টক। এই লেবু গাছের পাতাও পুষ্টি সরবরাহ করে। তবে কচিপাতা খাওয়া যায়।
জাম্বুরা লেবু জাতীয় ফলের মধ্যে সবচেয়ে বড় ভিটামিন সমৃদ্ধ ফল। বাতাবি লেবুতে আছে বায়োফ্লভনয়েড যা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে। আর এতে বিদ্যমান ভিটামিন সি রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়। গর্ভস্থ মহিলা, স্তন্যদানকারী মা ও সন্তান নিতে ইচ্ছুক নারীদের জন্য বাতাবি লেবু যথেষ্ট উপকারী। এ ফলে লিমোনোয়েড নামে এক ধরনের উপকরণ রয়েছে যা ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে। তাছাড়া অ্যান্টি অক্সিডেন্ট থাকায় বাতাবি লেবু বয়স ধরে রাখতে সহায়তা করে। বাতাবি লেবুর রস শরীরের বাড়তি আমিষ ও চর্বিকে ভেঙে ওজন কমাতে সাহায্য করে। খাবার হজমের জন্য হজমকারী এনজাইম হিসেবে কাজ করে বাতাবি লেবুর রস। ফোঁড়া, খোস-পাঁচড়া বা চর্মরোগের বিরুদ্ধে যুদ্ধ করে এর রস। অস্ত্রোপচারের রোগীর অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ দেয় বাতাবি লেবুর রস। যাদের গরম, ঠাণ্ডা ইত্যাদির সমস্যা বা প্রবণতা বেশি তাদের বেশি করে খাওয়া দরকার। জ্বরের সময় বাতাবি লেবু খেলেও কমবেশি উপশম হয়। এছাড়া ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরের ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। বাতাবি লেবুর ভিটামিন কোলেস্টেরেল নিয়ন্ত্রণ করে। বিভিন্ন হৃদরোগের হাত থেকে রক্ষা করে। অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে। মানবশরীরের অন্যতম একটি নিয়ামক হলো রক্ত। এই রক্ত পরিষ্কারে যথেষ্ট সাহায্য করে। বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
বর্তমানে বাজারে অনেকেই বাতাবি লেবুর কোষ মসলা মাখিয়ে বিক্রি করে, যা কোনোভাবেই খাওয়া উচিত নয়, বরং খেতে চাইলে আস্ত বাতাবি লেবু বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে খাওয়াই স্বাস্থ্যসম্মত।

 

রঙবাহারি কলাবতী

কলাবতীর স্থানীয় অন্যান্য নাম : সর্বজয়া, ক্যানা

বৈজ্ঞানিক নাম : Canna indica.
ফুল ফোটার মৌসুম : গ্রীষ্ম-শরৎ
পরিবার : Canaceae.
জন্মস্থান : ক্রান্তীয় আমেরিকা ও এশিয়া
বিস্তৃতি : সারা দেশ
গ্রামের পতিত ঝোপঝাড়ে, আবর্জনার ভাগাড়ে আপনা আপনিই কলাবতী জন্ম। বর্ণবৈচিত্র্য ও দীর্ঘ স্থায়িত্বের কারণে অবহেলিত এ ফুল এখন নাগরিক উদ্যানেও স্থান করে নিয়েছে। ইদানীং ঢাকার সড়ক বিভাজকগুলোতে বেশ সহজলভ্য।
flow

জিনপ্রযুক্তির কল্যাণে আবিষ্কৃত হয়েছে নতুন নতুন আবাদিত জাত। এ কারণে আজকাল গৃহপ্রাঙ্গণ সজ্জায়ও কলাবতী ব্যাপক সমাদৃত। প্রস্ফুটন মৌসুম বর্ষা হলেও বর্ষার আগে-পরে অনেকদিন ফুল থাকে। তবে শীতকালে ধড় শুকিয়ে অনেকটাই নির্জীব হয়ে যায়। গাছ দেড় থেকে ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। হলুদ ও লাল রঙের ফুল সবচেয়ে বেশি দেখা যায়। নতুন জাতের গাছগুলো ৪৫ থেকে ১৮০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হতে পারে। ছোট জাতের গাছগুলো ৩০ সেন্টিমিটারের বেশি উঁচু হয় না। কলাবতীর রঙের দৌড় অনেক বেশি বিস্তৃত- সাদা, ক্রিম সাদা, কালো, লাল, কমলা, হলুদ ও নানা মিশ্র রঙ। এসব প্রধান রঙের মধ্যে রয়েছে বেশকিছু প্রকারভেদও। এসবের সঙ্গে আবার প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন রঙ।
কলাবতী কন্দজ গাছ। শীতকালে গাছ শুকিয়ে গেলেও মাটির নিচে কন্দ সতেজ থাকে। এ কারণে যে কোনো বৈরী অবস্থায় নিজেকে রক্ষা করতে পারে। পাতার গড়ন অনেকটা কলাপাতা কিংবা হলুদ বা শটি পাতার মতো। কলাবতী টবেও চাষযোগ্য। ডাটিগুলো ২ থেকে ৩ দিন সতেজ থাকে। বর্ণবৈচিত্র্য তৈরি করে বাগানে এদের দীর্ঘ বীথি করা যেতে পারে।

 

বিষাক্ত আগাছা পার্থেনিয়াম

প্রকৃতির অন্যতম একটি উপাদান হচ্ছে উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ যেমন আমাদের উপকারে আসে তেমনি কোনো কোনো উদ্ভিদ আমাদের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। তেমনি ক্ষতিকর একটি উদ্ভিদের নাম পার্থেনিয়াম। প্রকৃত অর্থে পার্থেনিয়াম এক ধরনের বিষাক্ত আগাছা, যা মানুষ ও প্রাণীদের নানা ক্ষতি করে।parth niam

পার্থেনিয়ামের মূল উৎপত্তিস্থল মেক্সিকো। সেখান থেকে এ বিষাক্ত আগাছা ছড়িয়ে পড়েছে আমেরিকা, আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, চীন, নেপাল, অস্ট্রেলিয়া, বাংলাদেশেসহ বিভিন্ন দেশে। পার্থেনিয়ামের ইংরেজি নাম Perthenium এবং বৈজ্ঞানিক নাম Parthenium hysterophorus. বাড়ির আশপাশে, রাস্তার ধারে, বন-জঙ্গলে বা ফসলের ক্ষেতে পার্থেনিয়াম জন্ম ও বিস্তারলাভ করে। এ বিষাক্ত উদ্ভিদটি সাধারণত উচ্চতায় ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। পার্থেনিয়াম শাখা বিস্তারের মাধ্যমে গম্বুজ আকৃতির অথবা ঝোপ আকারের হয়। পাতা শাখাযুক্ত ত্রিভুজের মতো। নির্দিষ্ট বয়সে ফুল ফোটে। একটি গাছ বাঁচে তিন থেকে চার মাস। এ সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয়। গোলাকার, সাদা, আঠালো এবং পিচ্ছিল হয়ে থাকে এর ফুল। পার্থেনিয়ামের একটি গাছ ৪ থেকে ২৫ হাজার বীজের জন্ম দিতে পারে। এ বীজ এতই ছোট যে সাধারণত গবাদিপশুর গোবর, গাড়ির চাকার কাদামাটি, পথচারীদের জুতা-স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের পানি ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে।
পার্থেনিয়ামে রয়েছে Sesquiterpene Lactones নামক টক্সিন বা বিষ, যা গঠিত হয় Caffeic acid, Vanillic acid, Ansic acid, P-anisic acid, Chlorogenic acid, Ges Parahydroxy benzoic acid দ্বারা। এ বিষ মানুষসহ অন্য প্রাণীদের জন্য ক্ষতিকর। এছাড়াও এ বিষাক্ত আগাছা এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা কীটপতঙ্গ ও ফসল উভয়ের ক্ষতি করে। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদিপশু চরানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। এছাড়া পার্থেনিয়াম মানুষের হাতে-পায়ে লাগলে প্রাথমিক অবস্থায় হাত-পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তির ঘন ঘন জ্বর, অসহ্য মাথাব্যথা ও উচ্চরক্তচাপে ভুগতে পারে।
লেখক : প্রকৃতিবিষয়ক লেখক ও কৃষিবিদ

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান