,

হত্যা করে দেশ অস্থিতিশীল করা যাবে না : তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দু-একজন মানুষ হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না। সম্প্রতি দুই বিদেশিকে হত্যার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সচিবালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, এ দুটি ঘটনা বিচ্ছিন্ন, নাকি সংগঠিত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমার মনে হয় ঘটনা দুটি গভীর ষড়যন্ত্রের সংগঠিত অংশ। এ সময় বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় বাংলাভাইদের অস্বীকার করেছিল। বলেছিল জঙ্গিরা মিডিয়ার সৃষ্টি। এখনও বাংলাদেশের জঙ্গিদের তৎপরতাকে অস্বীকার করছে বিএনপি। অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিদের বড় ধরনের উত্থান হয়নি। তবে যেটুকু সংগঠিত হওয়ার চেষ্টা করছে সরকার তা কঠোর হাতে দমন করে দিচ্ছে। এর আগে গ্রামীণফোনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্যমন্ত্রী বলেন, গ্রামীণফোন সাইবার অপরাধ দমনে তাদের নেটওয়ার্কে ফিল্টার বসিয়েছে। শিশুরা যাতে ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে কোনো অনভিপ্রেত কিছু দেখতে না পারে এবং ডাউনলোড না করতে পারে সে লক্ষ্যে এ ফিল্টার বসানো হয়। এ ছাড়া ক্ষতিকারক বিকিরণ ঠেকাতে সারা দেশে গ্রামীণফোনের টাওয়ারে শিগগিরই নতুন একটি ডিভাইজ স্থাপন করবে তারা। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা