বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে দুই শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

news-image

শিশু শ্রেণির দুই ছাত্রী ধর্ষণের প্রতিবাদে  বুধবার সকালে আমতলীর দক্ষিণ টেপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেছে হলুদিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় বক্তারা ধর্ষক হাসান হাওলাদারসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, বরগুনার আমতলী উপজেলার দুই গ্রামে একই দিনে দুই শিশু ধর্ষণের শিকার হয়। গত সোমবার বিকেলে আমতলীর হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা ও কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে এ ঘটনা ঘটে। পৃথক দুটি ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, সোমবার বেলা ২ টার দিকে হলদিয়া ইউনিয়নের দক্ষিন টেপুরা গ্রামে টেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থী (৭) ছুটি শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ওই শিশুটিকে একই এলাকার লোকমান হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২২) বিস্কুট খাওয়ানোর কথা বলে স্থানীয় অধিবাসী চম্পা বেগমের খালি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে নির্যাতনের কথা জানায়। পরে শিশুটির পরিবার এর বিচার দাবি করলে হাসানের পরিবার তাদের উল্টো মারধর করে। এ ঘটনায় হাসানসহ তার চাচা নজরুল ইসলাম, মা আকলিমা বেগম ও ভগ্নিপতি সালামকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করে নির্যাতিত শিশুর পরিবার। নির্যাতিত ওই শিশু বর্তমানে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ছাড়াও একই দিনে আমতলীর কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বারেক হাওলাদারের ছেলে হাসান (৩০) পাশের বাড়ির ১০ বছরের এক শিশুকে প্রতিবেশী সবুজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এর বিচার দাবি করলে শিশুটির বাবা ওহাব মৃধা ও ফুফু আম্বিয়াকে কুপিয়ে আহত করে নির্যাতানকারী হাসান ও তার সহযোগীরা। তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর মা বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করলে রাতেই মূল আসামি হাসান, তার মা নাসিমা বেগম, চাচী ফাতেমা বেগম ও সহযোগী সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সবাইকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান