,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশিদের জন্য ৩ স্তরের নিরাপত্তা

news-image

নিজস্ব প্রতিবেদকসম্প্রতি ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। আশুগঞ্জে রাষ্ট্রীয় সাতটি গুরুত্বপূর্ণ প্রকল্পে নিয়োজিত দুই শতাধিক বিদেশি নাগরিকের সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিদেশিদের কর্মস্থল ও বাসস্থানের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

জানা যায়, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশন ও মেঘনা নদীতে দ্বিতীয় ভৈরর রেলসেতু নির্মাণ প্রকল্পসহ সাতটি প্রকল্পে কোরিয়া, জাপান, স্পেন যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, উগান্ডা, শ্রীলংকা ও ভারতসহ ১০টি দেশের দুই শতাধিক নাগরিক কর্মরত রয়েছেন। ঢাকায় ইতালিয়ান ও রংপুরে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় এসব বিদেশিরা আতঙ্কিত না হলেও কিছুটা অস্বস্তিতে রয়েছেন তারা।

স্পেনের ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসকের স্থানীয় ব্যবস্থাপক খাবিয়ার সিয়েরা জাগো নিউজকে জানান, স্থানীয় পুলিশ প্রশাসন তাদের সার্বিক নিরাপত্তার খোঁজ-খবর নিচ্ছে। এর ফলে তাদের আতঙ্ক অনেকটাই কমে গেছে। তবে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় কিছুটা অস্বস্তিতে রয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান