,

নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজিং পাটের ব্যাগে করা বাধ্যতামূলক হচ্ছে

news-image

সরকার পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ ব্যবহারকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করে বলেছে, ম্যান্ডেটরি জুট প্যাকেজিং আইন-২০১০ বাস্তবায়নে আগামী ২৫ অক্টোবর থেকে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পাটের ব্যাগে প্যাকেজিং করা বাধ্যতামূলক করা হবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম আজ তার বাংলাদেশ সচিবালয়স্থ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজিং এর জন্য পাটের ব্যাগ ব্যবহার করা নিশ্চিত করবে। তিনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পলিথিন ব্যাগ ব্যবহারকারী ব্যবসায়ী অথবা স্টেক হোল্ডারদের লাইসেন্স বাতিল করা হবে।


আজম আরো বলেন, পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে আগামী ২৫ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। তিনি এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহযোগিতা করার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব উল্লেখ করে বলেন, আইনের যথাযথ বাস্তবায়নের পর স্থানীয়ভাবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপে দেশের পাট চাষীরা এ বছর সুফল পেয়েছে।
তিনি বলেন, আমাদের পাট শিল্প এবং পাট চাষীদের জীবন মানের উন্নয়ন এই আইন কার্যকরের ওপর নির্ভর করছে। 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর