বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র দেখছেন বিসিবি সভাপতি

news-image

পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়ে সাফল্যের শিখরে ছিল বাংলাদেশের ক্রিকেট। কিন্তু হঠাৎ  যেন কালো থাবা পড়েছে বাংলাদেশের সফল যাত্রায়। দুইটি টেস্ট খেলতে ২৮ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু শেষ পর্যন্ত  নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয় া(সিএ) সেই সফর স্থগিত করেছে। এরপরই একই কারণে বিসিবি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যৌথ উদ্যোগে  প্রোটিয়াদের মহিলা দলের বাংলাদেশ সফরও স্থগিত করে দেয়। অস্ট্রেলিয়া সফর স্থগিত করায় আগামী বছর  বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েই শঙ্কায় রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা। এই পরিন্থিতি চলতে থাকলে অনুর্ধ্ব-১৯  বিশ্বাকাপও এরপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এরই মধ্যে বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরার ওপর নিরাপত্তা এলার্ট জারি করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশগুলো। ক্রিকেটের অতি স্পর্শকাতর এই শক্তিধর দেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাদের দল পাঠাতে হয়তো সিদ্ধান্ত হীনতায়র ভুগতে পারে। তাদের সঙ্গে যোগ দিতে পারে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজও। এমন পরিস্থিতিতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশের ক্রিকেট নয়, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে । তিনি বলেন, ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে, না হলে এমন হওয়ার কথা নয়। আমার ধারণা এটা  দেশীয়  কোনো ঘটনা। এর সঙ্গে বাইরের কোনো যোগসূত্র আছে কিনা জানি না। তবে ক্রিকেটকে লক্ষ্য করে এসব করার সম্ভাবনা খুবই কম।’ 


বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকেই সাফল্যের চুড়ায় উঠছিল। বর্তমান ঘটনা দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা বিরাট ক্ষতি। হঠাৎ একটা ধাক্কা এল, ছন্দে ব্যাঘাত ঘটল। আমরা জয়ের ধারায় ছিলাম। আবার তারা কবে আসবে সেটি নিশ্চিত নয়। ফলে কোচ খেলোয়াড়রা ছুটিতে যেতে চাইছে। ভাবনা চিন্তায় হঠাৎ একটা পরিবর্তন। স্বভাবতই প্রশ্ন উঠছে এটা কি তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে খারাপ সময়? নাজমুল হাসান অবশ্য এটা মানতে নারাজ। তিনি বলেন, ‘এটাকে খারাপ অবস্থা হিসেবে মনে করছি না। আমাদের একটা ক্ষতি হয়ে গেছে। ক্রিকেটের জন্য খারাপ কিছু হয়নি। এটা সাময়িক। তবে দেশের জন্য ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতি হয়ে গেছে।’ অন্যদিকে ক্রিকেটকে বাঁচাতে ও অন্যান্য দেশগুলো যেন বাংলাদেশে আসে সেই বিষয়ে আইসিসিতে কথা বলা হবে বলেও জানান নাজমুল হাসান। তিনি বলেন, ‘আইসিসিতে আমার মূল কাজ হবে ওদেরকে বোঝানো যে হুমকির জন্য খেলা বন্ধ হওয়ার মত অবস্থা বাংলাদেশে নেই। হুমকিতো সব দেশেই আছে। তাতে করে খেলাতো বন্ধ করা যাবে না।’ তবে এই বিষয়ে আইসিসিতে বাংলাদেশ অন্য কোন দেশের সমর্থন পাবে কিনা তারও প্রশ্ন রয়েছে। এই বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আইসিসিতে বাংলাদেশকে দূর্বল ভাবার কোনো কারণ নেই। খেলাধুলায় এখনো আমাদের খেলোয়াড়রা ভাল করছে। সেই সঙ্গে আইসিসিতে আমাদের অবস্থান আগের চেয়ে অনেক ভাল হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস,  বোর্ডগুলোর সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে আমাদের। এতোটুকু আমি জানি একটা জিনিস ওদেরকে অনুরোধ করলে ওরা এটা মেনে নেবে। কিন্তু এই ব্যাপারটা সহজ বিষয় নয়। পাকিস্তানতো এতো বছর ধরে বলে যাচ্ছে; তাই বলে কি আমরা যাচ্ছি। এটা হুট করে হয় না।  বাংলাদেশকে ওই ধরনের একটা রাষ্ট্রের সঙ্গে তুলনা করা যাবে না। এই জিনিসটাই আমি  বোঝানোর  চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান