বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্রেনেডসহ ৫ জঙ্গি আটক

news-image

চট্টগ্রামে একটি জঙ্গি সংগঠনের আস্তানায় অভিযান চালিয়ে ৫ জঙ্গিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সংগঠনটির সামরিক শাখার প্রধানও আছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল নগরীর কর্ণফুলী থানার খোয়াজ নগর আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়। তবে আটককৃতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা নিশ্চিত করেনি পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ ওই আস্তানায় অভিযান চালায়। জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ অভিযান শুরু করে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা চালায় জঙ্গিরা। তারা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলিসহ বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশি অভিযান চলছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ অভিযান শুরু করে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা হাত বোমার বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ আস্তানাটি থেকে ৫ জনকে আটক করতে সমর্থ হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি হ্যান্ড গ্রেনেড, ১২০ রাউন্ড গুলি, ১০টি ছুরি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
এ বিষয়ে বাবুল আক্তার বলেন, গতকাল সন্ধ্যায় অভিযান শুরু করলে আমাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে জঙ্গিরা। এরপরও আমরা সেখান থেকে ৫ জনকে আটক করতে সমর্থ হই। উদ্ধার করা হয় গ্রেনেড, অস্ত্র, গুলিসহ বোমা তৈরির সরঞ্জাম।’ ঈদের আগেরদিন ককটেল হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজন মারা যায়। সেই সূত্র ধরেই পুলিশ এ অভিযান চালায় বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে