,

ঝালমুড়ি বিক্রেতার ছেলে ইমরানের সাফল্য

news-image

হতদরিদ্র বাবার ছেলে ইমরান। বাবা স্থানীয় বিভিন্ন বাজারে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। তার কাছে অভাব আর জীবন যেন সমার্থক শব্দ। কিন্তু পারিবারিক অভাব-অনটন, তার অধ্যবসায়ে কোন ছেদ টানতে পারেনি। প্রকৃতি প্রদত্ত প্রতিভা আর কঠোর পরিশ্রম তাকে আজ সাফল্যের হাতছানি দিচ্ছে। বরিশাল মেডিক্যাল কলেজে সে স্থান করে নিয়েছে নিজের যোগ্যতা বলে। ইমরান, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ডুংশ্রী গ্রামের এক হতদরিদ্র ঝালমুড়ি বিক্রেতা বাবুল মিয়ার ছেলে। মা গৃহিণী। সুযোগ পেলে শ্রমের বিনিময়ে সংসারের চাকা সচল রাখতে স্বামীকে সাহায্য করেন। ৩ ভাই, ১ বোনের মধ্যে ইমরান সবার বড়। এসএসসি পরীক্ষায় স্থানীয় সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাসসহ জিপিএ-৫ পায়। তখন থেকেই সে বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে থাকে। এ বছর অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজ থেকে এ প্লাস পাওয়ার কৃতিত্ব দেখায় ইমরান। সর্বশেষ অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে তার স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছে।


ইমরানরা তাদের একমাত্র মাঠির ঘরে কোন মতে মাথা গুঁজে থাকে। ঘর বলতে একেবারে কুড়েঘর, নেই কোন উঠান, চাষের জমি তো দূর পরাহত। এমন অনটনের সংসারে বড় হওয়া ইমরান বড় হয়ে মা-বাবার মুখে হাসি ফুটাবে- এমন আশা করেন বাবা বাবুল মিয়া। ইমরান মেডিক্যালে সুযোগ পাওয়ায় ভীষণ খুশি বাবুল মিয়া অবশ্য তার পড়ালেখার খরচ জোগানো নিয়ে ভীষণ চিন্তিত। তবে তিনি আশা করেন এলাকার বিত্তশালীরা ইমরানের পড়ালেখার খরচ জোগাতে সহায়তা করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর