রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

জাতিসংঘের পরিবেশবিষয়ক সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ দেশের মানুষকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে দেয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এই সংবর্ধনার আয়োজন করে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অনেক কিছুই অর্জন করেছে। বাংলার মানুষের জন্য আমি যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত। এই বিজয় বাঙালি জাতির। বাঙালি বিশ্ব সভায় যেন মর্যাদার আসন পায় সেটাই আমাদের লক্ষ্য। আজকের পুরস্কার বাংলার জনগণকে উৎসর্গ করলাম।’এ সময়  কবিতার ভাষায় তিনি বলেন, রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালবাসা দিয়ে গেলাম তাই। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং অধ্যাপক রফিকুল ইসলাম।  


প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা সারা জীবন বাংলার মানুষকে ভালবেসে ছিলেন। তার কাছ থেকেই মানুষকে ভালবাসতে শিখেছি। তিনি বলেন, দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে জনগণের জন্য সবকিছু উৎসর্গ করবো। সারা জীবন দেশের মানুষের জন্য কাজ করবো। বাংলার মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। প্রধানমন্ত্রী বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে ১৬ কোটি মানুষের বাস। উন্নয়ন করতে গেলে স্বাভাবিকভাবেই পরিবেশের ওপর চাপ পড়ে। পরিবেশের ভারসাম্য যেন রক্ষা হয় সেই পরিকল্পনা মতোই কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, তবু আজ বিশ্ব সভায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ এবং ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হবে। প্রধানমন্ত্রী বলেন, বাবা এদেশের মানুষকে গভীরভাবে ভালবেসে ছিলেন। তাকেও ভালবেসেছে এদেশের মানুষ। আর স্বজন হারানোর বেদনা নিয়ে যখন দেশে ফিরলাম, তখন দেশের মানুষ আমাকেও ভালবেসেছে। তাদের জন্য সোনার বাংলা আমরা গড়ে তুলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নসাধ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে কাজ করে যাবো। বাবা-মা, ভাইদের হারিয়ে বাংলার মানুষের মাঝে বাবা-মায়ের স্নেহ, ভাইয়ের ভালবাসা পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ই মে এমনি একটি ঝড়বৃষ্টির দিনে দেশের মাটিতে ফিরে আসি। কিন্তু সেদিন মা বাবাকে পাইনি, পাইনি ছোট ভাই রাসেলকে।

পেয়েছি লাখো মানুষের ভালবাসা। তিনি বলেন, লাখো শহীদের রক্তে পাওয়া দেশ আর বিজয়ী জাতি মাথা নিচু করে চলবে, তা হতে পারে না। তারা বিশ্বসভায় মর্যাদার আসন পাক সেটাই চাই। কারও কাছে হাত পেতে নয়, কারও মুখাপেক্ষী হয়ে নয়, নিজেদের সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করবো। কোনদিন বিদেশীদের দিকে চেয়ে থাকিনি, আগামীতেও থাকবো না। শেখ হাসিনা বলেন, শুধু পুরস্কারের জন্য বা পুরস্কার অর্জন করেই আমরা বসে থাকিনি। সীমিত সম্পদ দিয়েই আমরা সবুজ সোনার বাংলাদেশকে সবুজ রাখতে নিজেরাই কার্যক্রম শুরু করেছি। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় খরাসহিষ্ণু ধানসহ বিভিন্ন গবেষণার ওপর জোর দিয়েছি। নদী-নালা রক্ষায় কাজ চলছে। সেই সঙ্গে নদীর নাব্যতা রক্ষা করে আমিষ উৎপাদন অর্থাৎ মাছের উপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছি।  প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়ন করতে গেলে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু পরিবেশকে রক্ষা করে ভারসাম্য রক্ষা করে এবং মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে-সে লক্ষ্য নিয়েই আমরা পরিকল্পনা হাতে নিয়েছি।  কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার অংশ বিশেষ ‘উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই’ আবৃত্তি করে বক্তৃতা শেষ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশিষ্টজনদের বক্তৃতার পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের বিভিন্ন পরিবেশনার পর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।  

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর