,

আমার যা কিছু সব বাংলার মানুষের জন্য

news-image

আমি, আমার অর্জন, আমার পুরস্কার এবং আমি যা কিছু পাই সবকিছুই বাংলার মানুষের জন্য। কেননা এই বাংলার মানুষের মাঝেই আমি আমার বাবা-মাকে খুঁজে পাই। 

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।  

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন ১৯৮১ সালের ১৭ মে এই বাংলাদেশে ফিরে এলাম, তখন হাজার হাজার মানুষ এসেছিল। কিন্তু তখন আমি পাইনি আমার বাবা-মা, ভাইবোনকে। শুধু পেয়েছিলাম এই বাংলার মানুষকে। আমার পিতা তথা জাতির পিতা এই দেশকে স্বাধীন করেছিল, এই দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করার জন্য। আমি আমার বাবার সেই অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তয়নের অঙ্গীকার করেছি। আর এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমার এখন একটাই কামনা-বাসনা এই বাংলার মানুষ যেন দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে উন্নত জীবন লাভ করে। কেননা যে জাতি নিজের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করতে পারে, সেই জাতি কোনো দিন ক্ষুধা নিপড়ন ও দারিদ্র্যতার মধ্যে থাকতে পারে না।

শেখ হাসিনা বলেন, আমাদের সরকারের অঙ্গীকার ছিল ডিজিটাল বাংলাদেশ করার। আমরা ইতোমধ্যে সেই লক্ষ্যের কাছাকাছি এসেছি। যার ফলশ্রুতি স্বরুপ এই আইসিটি পুরস্কার। তাছাড়া আমাদের দেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। পরিবেশ বিপর্যয়ের কারণে যদি সমুদ্রের পানি ১ মিটার উচ্চতায় প্রবাহিত হয়, তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। তাই এই বাংলাদেশকে বাসযোগ্য ও উপযোগী পরিবেশে গড়ার তোলের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যা সারা বিশ্বের কাছে আলোচিত হয়েছে। যার স্বীকৃতি হিসেবেই আমরা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করেছি। আর যেসব পুরস্কার পেয়েছি সেগুলোও বাংলার মানুষের জন্য উৎসর্গ করছি। 

এরপর তিনি বলেন, আমার বাবার কাছ থেকে সব সময় একটা কবিতা আবৃত্তি করতে শুনতাম সেটা হলো- ‘উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশ্বাসে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’

এ জাতীয় আরও খবর

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা