,

পাহাড় উপর থেকে পড়ল গরু, অল্পের জন্য বাঁচলেন দুই আরোহী

news-image

পাহাড়ের কোল ঘেঁষে মসৃন রাস্তা দিয়ে আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পাশে বসে পথের শোভা দেখতে দেখতে যাচ্ছিল সৎ ছেলে। হবে নাই বা কেন। জায়গাটা যে পিরেনে পর্বতশ্রেণির কোলে ফ্রান্স এবং স্পেন সীমান্তের কাছে। এমন ছবির মতো সুন্দর জায়গায় কার মনই না যেতে চায় হারিয়ে। কিন্তু মধুরেন সমাপয়েৎ হল না। কারণ হঠাৎই উপর থেকে পড়ল আস্ত গরু! হ্যাঁ ঠিকই শুনেছেন। গরুই। পড়ল তো পড়ল, পড়ল একেবারে গাড়িটির বনেটে। পাহাড়ের উপর থেকে পা ফস্কে গাড়ির উপর এসে পড়ে গরুটি।

কী করে পড়ল গরুটি? ৫০০ কেজি ওজনের নাদুশ নুদুশ গরুটি পাহাড়ি পাকদণ্ডি বেয়ে হেলতে দুলতে যাচ্ছিল। পাহাড়ের গা ঘেঁষে ডিপার্টমেন্টাল রোড দিয়ে তখন দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল গাড়িটি। স্পেন সীমান্তের কাছে প্যারত্যুস শহরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন ওই গাড়ি চালক। হঠাৎই পা ফস্কে একেবারে উপর থেকে গাড়িটির বনেটে দিয়ে আছড়ে পড়ে গরুটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ির দুই আরোহী। তবে গরুটি এত ভাগ্যবান ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় গরুটির। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও। নিজেরা প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় অবলা পশুটির মৃত্যুতে খুবই ব্যথিত ফরাসি গাড়ি চালক।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর