,

মাকড়সার কামড়ে মরতে বসেছিলেন লন্ডনের আইনজীবী!

news-image

জঙ্গল, মরুভূমি এমনকি বাড়ির বাগানেও নয়, বিমানের প্রথম শ্রেণির টিকিট কেটে সফর করার সময় মাকড়সার কামড়ে প্রায় জীবন হারাতে বসেছিলেন লন্ডনের আইনজীবী জোনাথন হগ। গত জুন মাসে দোহা থেকে কেপ টাউন যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের বিমানে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হগ।

৪০ বছর বয়সি এই আইনজীবী জানান, বিমান ওড়ার ঘণ্টাখানেক বাদে পায়ে একটা সুঁচ ফোঁটানোর মতো ব্যথা অনুভব করেন। প্রায় তখনই ২ জন বিমানসেবিকাকে 'মাকড়সা-মাকড়সা' বলে লাফিয়ে উঠতে দেখেন। তখনও পর্যন্ত কিছুই বোঝেননি জোনাথন। তিনি বলেন, 'ভালো করে দেখার জন্য আমি লাইট জ্বালি। দেখি একটি বড় আকারের মাকড়সা বিমানের মেঝেতে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু বুঝতে পারিনি যে সেটার কামড়েই ওই ব্যথা হচ্ছে।'
খানিক বাদেই এর পরিণাম টের পান হগ। বাঁ পা তখন ফুলে ঢোল। সঙ্গে ভীষণ যন্ত্রণা। তিনি মাসল পেইন ভেবে পেইন কিলার ট্যাবলেটও খান। কেপ টাউনে নেমে কোনােক্রমে গন্তব্যে পৌঁছে সহকর্মীদের ব্যাপারটি দেখান। দেখেই তাঁরা আঁতকে ওঠেন। পায়ের একটা বড় অংশের পেশি ফেটে বেরিয়ে এসেছে। পুঁজ জমে গেছে। তাড়াতাড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে বলেন দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। না হলে জীবন সংশয় হতে পারে। এর পর থেকে তিন তিনটি অস্ত্রোপচার করা হয়ে গিয়েছে। পায়ের একটা বড় অংশ কেটে বাদ দিতে হয়েছে। জোনাথন বলেন, 'যখন ব্যান্ডেজ খোলা হয়েছে, তখন নিজের পা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কোনও হরর ফিল্মের ছবি দেখছি।'
চিকিৎসকরা জানান, আর কিছুক্ষণ দেরি হলে পা কেটে বাদ দিতে হত বা জীবন নিয়েও টানাটানি হতে পারত। ঘটনার পর তিন মাস কেটে গেছে। খানিকটা সুস্থ হয়ে হগ এখন কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা করছেন। বিমান সংস্থাটি যদিও এখনও পর্যন্ত কোনও আইনি চিঠি পায়নি বলেই জানিয়েছে। তেব জোনাথনের দাবিটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থার এক মুখপাত্র। তেব তিনি এটাও জানিয়েছেন যে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি ভীষণ ভাবে নজরে রাখে সংস্থা। ফলে এমনটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর