,

বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ৫৪ মামলা

news-image

রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা বাসে সংরক্ষণ না করা, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস-বিহীন গাড়ি চালানোর অভিযোগে ৫৪টি মামলা দায়ের করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।  রবিবার  বিআরটিএর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৩টি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময়  জরিমানা  আদায় করা হয় ৬৪ হাজার ৭০০ টাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করেন। এ সময়  মন্ত্রী বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তিনি বলেন, ‘পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনোভাবেই আদায় করা যাবে না।’ 
‘বাসভাড়া নিয়ে সংগঠনের জরুরি বৈঠক হয়েছে’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা