,

কসবায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার নামে আট লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের অবসরপ্রাপ্ত এক এসআইকে গত শুক্রবার কসবার পানিয়ারূপ গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল কাশেম (৬৫)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রাশেদুল কাউছার ভূঁইয়া বাদী হয়ে গতকাল শনিবার সকালে কসবা থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আবুল কাশেমসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামি হচ্ছেন কসবা উপজেলার বায়েক গ্রামের আজাদ মিয়া ও দেলী গ্রামের সাইদুল ইসলাম (৩৮)। 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবুল কাশেম যখন সুনামগঞ্জ চাকরি করতেন তখন সুনামগঞ্জ সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের তারা মিয়ার ছেলে মমিন মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে মমিন মিয়া এসআই পদে তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ করেন। এ অবস্থায় কাশেম কসবার আজাদ মিয়া ও সাইদুলকে দিয়ে স্থানীয় সাংসদ আইনমন্ত্রীর মাধ্যমে মমিন মিয়াকে চাকরি দেওয়ার কথা বলেন। পরে মমিন মিয়া আবুল কাশেমের মাধ্যমে আজাদ মিয়া ও সাইদুল ইসলামকে ৮ লাখ ১০ হাজার টাকা দেন। কিন্তু তিনি চাকরির কোনো ব্যবস্থা করতে পারেননি। আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাউছার ভূঁইয়া বলেন, তিনি মন্ত্রীর নির্দেশে মামলা দায়ের করেছেন। 
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কাশেমকে গতকাল দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা