,

অসম প্রেমের চূড়ান্ত পরিণতি : কেসির ৩০ বছরের ছোট স্বামী

news-image

কেসি বার্গের বয়স ৫৩ বছর। একদিন তিনি তার এক সহকর্মীকে ভালোবাসায় পূর্ণ এক টেক্সট ম্যাসেজ পাঠান। কিন্তু ভুল করে তা চলে যায় ২৩ বছর বয়সী অচেনা এক যুবক হেনরি গ্লেন্ডেনিংয়ের কাছে। সেই ভুল থেকেই জন্ম নিয়েছে এক অসম প্রেম। তারই চূড়ান্ত পরিণতি ঘটেছে তাদের বিয়ের মধ্য দিয়ে। এই দম্পতির বয়সের পার্থক্য ৩০ বছর। পাত্রীর চেয়ে ছোট পাত্র। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়েছে, ওই যে বয়সের ফারাক তা তাদের প্রেমের কাছে তুচ্ছ। এর আগে বিয়ে হয়েছিল কেসি বার্গের। সে বিয়ে টেকেনি। তাই তিনি নিজের মনের মতো কাউকে খুঁজছিলেন।

একদিন অফিসের এক সহকর্মীর কাছে প্রেম নিবেদন করে পাঠিয়ে দেন এক টেক্সট ম্যাসেজ। কিন্তু তা যথাস্থানে না গিয়ে পড়ে হেনরির হাতে। সেই থেকে দুজনের যোগাযোগ। আস্তে আস্তে সেই যোগাযোগ প্রেমে রূপ নেয়। এ প্রেম নিয়ে কেসি বার্গ বলেছেন, বিবাহিত জীবনের ইতি ঘটার পর আমি একাকী হয়ে পড়ি। তবে তাই বলে আমার সহসাই কোনো পুরুষের সাহচর্য্য দরকার ছিল না। একদিন কাকতালীয়ভাবে জানাশোনা হয়ে যায় হেনরির সঙ্গে। সেই থেকে আমাদের পরিচয়। সেই পরিচয় থেকে প্রেম। স্ত্রী কেসিংয়ের থেকে ৩০ বছরের ছোট হেনরি বলেন, বযস আসলে আমাদের মাঝে কোনো ব্যবধান সৃষ্টি করেনি।

পরিচয় হওয়ার পর পর আমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তা গভীর থেকে গভীর হতে থাকে। শুরুতে, একেবারে প্রাথমিক পর্যায়ে মনে হয়েছিল আমরা একই অবস্থানে থেকে আন্দোলিত হচ্ছি। আমাদের মনে দোলা লেগেছে। কেসি-এর টেক্সট ম্যাসেজ পাওয়ার পর কেটে যায় দুই বছর। একদিন কেসিকে বিয়ের প্রস্তাব দেন হেনরি। একটি রেস্তোরাঁয় তারা খাবার খাচ্ছিলেন। তখন সেখানে বাজছিল কেসির প্রিয় একটি গান। এমন সময় ওই প্রস্তাব দেন হেনরি। তার প্রস্তাবে অভিভূত হয়ে পড়েন কেসি। তারপর এবার গ্রীষ্মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এদিকে কেসি বলেছেন, আমরা একজন ঠিক যেন আরেকজনের জন্য বেঁচে আছি। আমাদের বোঝাপড়া চমৎকার। আমরা একজন অন্যজনের সঙ্গে খোলামেলা আলোচনা করি। একসঙ্গে অনেক মজা করি। সবকিছু যেন এক অ্যাডভেঞ্চার। হেনরি বলেছেন, এমন অসম বিয়েতে তিনি উৎসাহী হয়েছেন 'দ্য সিক্রেট' নামের একটি বই পড়ে। সেখানে জীবন কিভাবে পরিবর্তিত হয় তা বলা আছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর