,

পাকিস্তানে প্রমীলাদের প্রথম ওয়ানডে আজ

news-image

পাকিস্তান সফরে দুই ম্যাচের টি ২০ সিরিজে ২-০তে হেরেছে বাংলাদেশ মহিলা দল। স্বাগতিকদের বিপক্ষে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। করাচিতে বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
পাকিস্তান সফরে সালমা খাতুনদের লক্ষ্য ছিল সব ম্যাচে জয়। কিন্তু সানা মীরদের কাছে প্রথম টি ২০ ম্যাচে ২৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৩৪ রানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ মহিলা দল। দুটি টি ২০ ম্যাচে অলরাউন্ডার সালমা ভালো করতে পারেননি। এছাড়া প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের কেউ বড় স্কোর করতে পারেননি। দুটি টি ২০ ম্যাচের সর্বোচ্চ ইনিংসটি রুমানা আহমেদের (২৭)। এছাড়া বোলারদের মধ্যে পেসার জাহানারা আলম ভালো করলেও আর কেউ সুবিধা করতে পারছেন না। তবে ওয়ানডে সিরিজ বলেই জয়ের স্বপ্ন দেখছে মহিলা দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর একই মাঠে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের