,

সানিয়া-হিঙ্গিসের উহান ওপেন জয়

news-image

সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন। শনিবার উহান ডাবলসের শিরোপা জিতে এই জুটি তাদের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছেন। এই নিয়ে এই জুটি সপ্তম দ্বৈত শিরোপা লাভ করলেন। বিশ্ব দ্বৈত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা এই জুটি ফাইনালে রোমানিয়ান জুটি ইরিনা-ক্যামেলিয়া বেগু ও মোনিকা নিকোলেসকু জুটিকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে শিরোপা লাভ করেন। শীর্ষ বাছাই হিসেবে সানিয়া-হিঙ্গিস জুটি প্রথম রাউন্ডে বাই পাবার পরে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে সহজ জয় দিয়েই ফাইনালের পথ নিশ্চিত করেছেন। ফাইনালে তিনবার সার্ভিস ড্রপ করার পরে দ্বিতীয় সেটে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় এ জুটি।
 
এই জয়ের মাধ্যমে ইন্দো-সুইস জুটি চলতি বছর সাতটি ডব্লিউটিএ ডাবলস শিরোপা দখল করলেন। শিরোপগুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, চার্লসটন, উইম্বলডন, ইউএস ওপেন, গুয়াংজু ও উহান। সর্বশেষ তিনটি টুর্নামেন্ট ও ১৩টি ম্যাচে তারা একটি সেটও পরাজিত হননি। এই জুটির পরবর্তী মিশন বেইজিংয়ের চায়না ওপেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে