,

দুই পা ছাড়াই অন্তর্বাসের সুপার মডেল কন্যা সেসর

news-image

জন্ম থেকেই দুটো পা-ই নেই তাঁর। কিন্তু, মনোবল অটুট। আর সেই মনোবলকে হাতিয়ার করেই প্রতিবন্ধতাকে জয় করেছেন তিনি। চমকে দিয়েছেন সবাইকে। কন্যা সেসর। সব প্রতিবন্ধকতা জয় করে আজ তিনি মহিলাদের অন্তর্বাসের সুপার মডেল। আত্মবিশ্বাসী কন্যা বললেন, “পা ছাড়াও তিনি যথেষ্ট সেক্সি।”

২৩ বছরের কান্যা সেসরের জন্ম থাইল্যান্ডে। জন্মের এক সপ্তাহ পরই তাঁর বাবা-মা তাঁকে ফেলে রেখে পালায়। এরপর একটি অনাথ আশ্রমে এক বছর কাটে কন্যার। তারপরই এক দম্পতি তাঁকে দত্তক নিয়ে অ্যামেরিকায় আসেন। এখন মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপন করে দিনে ১ হাজার মার্কিন ডলার আয় করেন তিনি। নিজের প্রতিবন্ধকতার জন্য এতটুকু অনুশোচনা নেই তাঁর। কান্যা সেসর জানান, “নিজেকে সেক্সি অনুভব করার জন্য আমার পায়ের দরকার নেই। আমি সবাইকে দেখাতে ভালোবাসি যে সৌন্দর্য কেমন হতে পারে।” মডেলিংয়ের পাশাপাশি আরও একটি খেলাতে দক্ষ কন্যা সেসর। স্কেটিং। ছোটোবেলা থেকে হুইল চেয়ারের বদলে স্কেটবোর্ডকেই আপন করে নেন তিনি। আর এখন তিনি স্কেটিংয়ে প্যারাঅলিম্পিকেও অংশ নিতে চান। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত শীতকালীন প্যারাঅলিম্পিকসের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন কন্যা।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে