,

গোলাপি হিরার বিচ্ছুরণ নিলাম ঘরে

news-image

এমন হিরার খোঁজ পেলে গুপী-বাঘাকে নতুন 'অ্যাসাইনমেণ্টে' পাঠাতেনই ব্রহ্মানন্দ। মাণিকজোড়কে হয়তো সে জন্য আরও দুই কুড়ি বয়স কমানোর লোভ দেখাতে হত। কিন্তু, শেষ পর্যন্ত কার্যসি‌দ্ধি করিয়েই ছাড়তেন রত্নলোভী ওই সাধু। কেন না এমন রত্নের জুড়িদার এ বিশ্বে বড় একটা নেই।

নিটোল চৌকো কোল বালিশের আকৃতি। দৈর্ঘ্য-প্রস্থ অনেকটা চিঠির উপরে আটকানো স্ট্যাম্পের মতো। তবে এর আসল গুণ হল এর রং। খাঁটি গোলাপি। ‘খাঁটি' বলার কারণ আছে। হিরার রং যাই হোক, আলোর প্রতিফলনে অনেক সময়ে নানা রং বিচ্ছুরিত হয় তার থেকে। কিন্তু, এই হিরা এক্কেবারে আলাদা। আলো যেভাবেই পড়ুক না কেন, গোলাপি ছাড়া অন্য কোনও রঙের বিচ্ছুরণ হয় না। এইখানেই স্বতন্ত্র এই হিরা। ওজনে বিশেষ বড় নয়। ১৬.০৮ ক্যারাট। এর থেকে অনেক বড় আর জনপ্রিয় গোলাপি হিরে রয়েছে বিশ্বের জনপ্রিয় হিরার তালিকায়। অন্যতম মূল্যবান এক হিরার নাম 'স্টেইনমেটজ পিঙ্ক'। ওজন ৫৯.৬০ ক্যারাট। দাম দু'কোটি ৫০ লাখ মার্কিন ডলার। অথচ তার ওজনের প্রায় চার ভাগের একভাগ হয়েও নতুন হিরাটির দাম হতে চলেছে অনেক বেশি। আগামী ৬-১০ নভেম্বর নিলামে উঠতে চলেছে হিরাটি। বিখ্যাত নিলাম সংস্থা ক্রিস্টি ওই হিরার দাম নির্ধারণ করেছে দু'কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যার পরিমাণ ১৮৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে হিরাটির প্রদর্শনী সফর। লন্ডন, নিউ ইয়র্ক, হংকং-সহ বিশ্বের একাধিক শহরে দেখার জন্য রাখা হবে হিরাটি। শেষে ৬-১০ নভেম্বর জেনেভায় প্রদর্শনী চালাকালীনই হবে নিলাম। নিলামে হিরাটির দাম আরও বাড়তে বলে বিশ্বাস ক্রিস্টি নিলাম সংস্থার।
আপাতত ওই হিরা বসানো রয়েছে প্ল্যাটিনামের একটি আংটিতে। গোলাপি হিরার চারপাশে খোদাই করে বসানো রয়েছে অসংখ্য ছোট ছোট হিরা। ১০ বছর আগে ওই হিরার আংটি কিনেছিলেন এক আমেরিকাবাসী। সম্প্রতি তাঁর থেকেই হিরাটি কিনে নেয় ক্রিস্টি নিলাম সংস্থা। এখনও পর্যন্ত উজ্জ্বল গোলাপি ওই হিরার কোনও নাম নেই। নভেম্বর নিলামে সর্বোচ্চ দাম দিয়ে যিনি ওই হিরা কিনবেন, তিনিই পাবেন নামকরণের সম্মান। এ যাবৎ বিশ্বের সবচেয়ে মূল্যবান গোলাপি হিরা বিক্রির রেকর্ড রয়েছে ২০১০ সালে। সাদবির নিলাম ঘরে ২৪.৭৮ ক্যারাট ওজনের একটি গোলাপি হিরা বিকিয়েছিল চার কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। এখন দেখার নতুন হিরাটি সেই রেকর্ড ভাঙতে পারে কি না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ