,

১৩ সাবেক শিক্ষার্থীকে সম্মাননা দেবে ঢাবি বাংলা অ্যালামনাই

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ৫০ দশকের (১৯৫৫-৫৯) ১৩ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ওই বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই পুনর্মিলনীর উদ্বোধন করবেন। এতে প্রায় সহস্রাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। পুনর্মিলনী উত্সবের বিকেলের অধিবেশনে থাকবে স্মৃতিচারণা ও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
সম্মাননা পাবেন অধ্যাপক সানজীদা খাতুন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, জনাব মইজউদ্দীন আহমেদ, অধ্যাপক নূর-উল-আলম, অধ্যাপক চেমন আরা, অধ্যাপক মোহাম্মদ আবদুল আউয়াল, অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ, অধ্যাপক শওকত আলী, অধ্যাপক মাহমুদা খাতুন, অধ্যাপক রাজিয়া সুলতানা ও অধ্যাপক মুহম্মদ সাদেক আলী।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু