,

৫৯০ ফুট উঁচু রোমাঞ্চকর কাচের ব্রিজ উন্মুক্ত হলো চীনে

news-image

চীনে সম্প্রতি স্বচ্ছ কাচের পাটাতনের একটি সাসপেনশন ব্রিজ নির্মাণ করা হয়েছে। ‘ব্রেভ ম্যানস ব্রিজ’ নামে ভয় ধরানো এ ব্রিজটিতে পর্যটকরা হাটার সময় নিচের দৃশ্যও দেখতে পাবেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।image_274220_0.4320

৫৯০ ফুট উঁচু মজার ঝুলন্ত এ ব্রিজটির ওপর দিয়ে হাঁটার সময় পায়ের নিচে কিছু আছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় না। আর বাতাসের কারণে ব্রিজটি প্রায়ই প্রকম্পিত হয়। এ কারণে ব্রিজটিতে চড়া অত্যন্ত রোমাঞ্চকর একটি বিষয়।
৫৯০ ফুট উঁচু রোমাঞ্চকর কাচের ব্রিজ উন্মুক্ত হলো চীনেimage_274220_1.werwer43545sdsdsdsd
চীনের হুনান প্রদেশের শিনিউঝাই ন্যাশনাল জিও-পার্কে এ ব্রিজটি নির্মিত হয়েছে। ব্রিজটি প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। এটি ব্রিজটির প্রকৃত নাম হ্যাওহান কুইয়াও, যার ইংরেজি করা হয়েছে ব্রেভ ম্যানস ব্রিজ এবং বাংলায় সাহসী মানুষের সেতু।
বাস্তবে ব্রিজটি ছিল কাঠের। তবে সম্প্রতি এতে কাঠের পাটাতনের পরিবর্তে ২৪মিলিমিটার পুরু কাচ লাগানো হয়েছে। এটি সাধারণ কাচের তুলনায় ২৫ গুণ শক্ত বলে জানা গেছে।
চীনে আরেকটি কাচের পাটাতনের সাসপেনশন ব্রিজ তৈরি হচ্ছে। ১৪০০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এবং ৯৮৫ ফুট উঁচু সে ব্রিজটি তৈরি হলে তা হবে বিশ্বের সবচেয়ে বড় ও উঁচু কাচের ব্রিজের মর্যাদা পাবে।
ভিডিওতে দেখুন ব্রেভ ম্যানস ব্রিজে হাঁটার অভিজ্ঞতা-

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর