,

মেয়েরা লেগিংস পরলে ছেলেরা উত্তেজিত হয়, দাবি পত্রিকার

news-image

‘লেগিংস পরে মেয়েরা কি লক্ষ্মণরেখা অতিক্রম করে যাচ্ছে?‘ এই প্রশ্ন তোলা হয়েছে তামিল পত্রিকা ‘ কুমুদাম রিপোর্টার‘-এ! প্রচ্ছদ কাহিনির নাম ‘লেগিংস ভালগারিটি’। প্রতিবেদনের বক্তব্য‚ কিশোরী থেকে তরুণী‚ অথবা মধ্যবয়স্কা‚ মেয়েদের মধ্যে এখন অতিমাত্রায় বেড়েছে লেগ-ইংস পরার প্রবণতা। সালোয়ার বা চুড়িদারকে টেক্কা দিয়েছে আরামাদায়ক এই পোশাক। কিন্তু আঁটোসাঁটো‚ পা কামড়ে থাকা এই পোশাক নাকি উত্তেজিত করছে পুরুষদের! দাবি‚ পত্রিকার সাংবাদিকদের।

দক্ষিণী রাজ্যগুলোয় কয়েকদিন ধরেই মেয়েদের পোশাক নিয়ে বিতর্ক চলছে। মাদুরাই মেডিক্যাল কলেজে নির্দেশিকা জারি করে বলা হয়েছে‚ ছাত্রীরা জিন্স‚ টি-শার্ট এবং লেগিংস পরতে পারবে না। মালয়ালাম লেখক বাবু কুঝিমাত্তোমও নিজের কলমে লেগিংসকে অশ্লীল বলে দায়ী করেন। সেই ধারারই প্রতিধ্বনি যেন শোনা গেল কুমুদাম রিপোর্টারের পৃষ্ঠায়।

অন্যদিকে তামিল এই পত্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জমছে ক্ষোভ। প্রতিবাদীদের বক্তব্য‚ সাংবাদিকতার নামে যা হচ্ছে‚ সেটা আসলে মরাল পোলিসিং ছাড়া কিছুই নয়। ঠিক হয়েছে এই পত্রিকার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করে পিটিশন দাখিল করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর