,

সাগরে দূষণ রুখতে ‘ভেজ’ গণেশ, মূর্তি খাবে মাছ

news-image

এবার গণেশকে খেয়ে নেবে মাছ। মাছের পেটে গিয়ে সমুদ্রকে রক্ষা করবেন বিঘ্নহর্তা!

মৎস্যকুল ও জলজ প্রাণীর জীবন সংশয়ের কথা ভেবে মহারাষ্ট্রে সিদ্ধিদাতার মূর্তি তৈরি করা হচ্ছে শাক-সবজি ও শস্য দিয়ে। রং করতে ব্যবহার হয়েছে তেঁতুল, চন্দন ও গেরু মাটি। প্লাস্টার অফ প্যারিসের মূর্তি বিসর্জনের পর জলে মিশে মাছের ক্ষতি করে। সেই কারণেই এবার প্রাকৃতিক উপাদান দিয়ে অভিনব পতিতে গণেশ মূর্তি বানিয়েছে মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা স্প্রাউটস এনভায়রনমেণ্টাল ট্রাস্ট।
সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, সমুদ্রকুলের পরিবেশ রক্ষা করার উদ্দেশেই তাঁদের এই উদ্যোগ। গণেশ বিসর্জনের পর মহারাষ্ট্রের বিভিন্ন জলাশয়ে ও আরবসাগরে ব্যাপক হারে মাছের মৃত্যু হয়। প্লাস্টার অফ প্যারিস পানি মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। সালফার, ফসফরাস, ম্যাগনেশিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই ছোট মাছ সহজেই খেয়ে ফেলতে পারবে এমন বেশকিছু আনাজ ও তার পাউডার ব্যবহার করে গণেশ মূর্তি বানানো হয়েছে। এবছর তাঁরা প্রায় ৪০টি গণেশ মূর্তি তৈরি করেছেন।
শুধু মুম্বাই নয়, দেশের বিভিন্ন্ প্রান্তে তাঁদের তৈরি এই পরিবেশ বান্ধব বিঘ্নহর্তার মূর্তি পুজো মণ্ডপে পৌঁছে গেছে। নাগপুরের এক ব্যক্তিকে চকলেট দিয়ে ঠাকুর বানাতে দেখে মৎস্যকুলের অনুকূল এমন উপাদান দিয়ে গণেশ মূর্তি তৈরির কথা প্রথম ভাবেন স্প্রাউটসের অধিকর্তা। এবার গণেশ চতুর্থীর আগে মুম্বাইয়ে ‘ভগবানই সমুদ্রকে রক্ষা করেন' নামে একটি প্রচার অনুষ্ঠানও করেছে সংস্থাটি। তাদের এই উদ্যোগকে সমর্থন করেছেন বহু মানুষ। বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি টুইটারে লিখেছেন, "এভাবে মূর্তি তৈরি একটা দারুণ কাজ। প্রকৃতিকে বাঁচাতে আমাদের সচেতন হতে হবে।"

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর