,

সরাইলে ৫০ উর্দ্ধ বৃদ্ধদের প্রীতি ফুটবল ম্যাচ

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : ঈদ-উল-আযহার আনন্দকে আরো মজাদার ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ আয়োজন করেছিল এক প্রীতি ফুটবল ম্যাচের। তবে রসালো ও মজাদার শর্তের কারনে এ ম্যাচে যে কেউ খেলতে পারেনি। দুই দলেরই খেলোয়াড়দের বয়স হতে হবে কমপক্ষে ৫০ বছর। তার উর্দ্ধে হলে কোন সমস্যা নেই। তাই গ্রামের প্রবীন খেলোয়াড় ও স্থানীয় বৃদ্ধদের মাঝে ছিল দারুন উৎসাহ উদ্দীপনা। ৪-৫দিন আগ থেকেই দেওড়া গ্রামের মুরব্বিরা ছিলেন দল গঠনে ব্যস্ত। সীমানা নির্ধারন করে লাল সবুজ নামের দুটি দল চুড়ান্ত করা হয়েছিল আগেই। প্রস্তুতি দেখে মনে হয়েছিল ৬০-৭০ বছরের বৃদ্ধরা যেন সাময়িক সময়ের জন্য ফিরে গেছেন তাদের যৌবনকালে। শাহজাদাপুর ইউনিয়নের জন্য এই খেলা একটি নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। কারন লাল নীল জার্সি গায়ে বয়স্ক লোকদের বলের লড়াই এটাই প্রথম। ঐতিহাসিক ও আকর্ষনীয় এ ফুটবল ম্যাচটি দেখার জন্য বিকেল ৩টা থেকেই সমগ্র ইউনিয়নের লোকজন মাঠে আসতে থাকে। বিকেল ৪টা পর্যন্ত মাঠে মানুষের ঢল নামে। ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সদস্য মোঃ সাব্বির মিয়া ও লিল মিয়া। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় দেওড়া ঈদগাহ মাঠে মুখোমুখি হয় দুইদল। দুই সহস্রাধিক দর্শকের মাঝে দারুন উত্তেজনা। লাল দলের অধিনায়ক সাব্বির মিয়ার সাথে করমর্দন করেন নীল দলের অধিনায়ক লিল মিয়া। রেফারি ছিলেন বাবু কৃষ্ণ দুলাল। খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও ১৪ মিনিটে লাল দলের পক্ষে মহসিন গোল করেন। কিন্তু বেশিক্ষন ধরে রাখতে পারেননি জয়ের ধারা। ঠিক চার মিনিট পরই নীল দলের শাহেদ চৌধুরী প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে সমতা আনেন। শেষ পর্যন্ত উভয় দলই ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। পরে চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বিতরন করা হয় পুরস্কার। এ সময় উপস্থিত ছিলেন- সমাজ সেবা কর্মকর্তা ও মিতালীর প্রধান উপদেষ্টা মো. জুনায়েদ আহমেদ, ইউপি সদস্য মো. শরীফ উদ্দিন ফানু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা