,

গাড়ি ছুটবে ১৫০০ কিমির বেশি গতিতে

news-image


লন্ডনের ক্যানারি হোয়ার্ফে ইস্ট উইন্টারগার্ডেনে প্রদর্শনীতে রাখা হয়েছে-বিবিসি
 
রকেট নয়, এবার গাড়ি ছুটবে ঘণ্টায় এক হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি বেগে। ‘ব্লাডহাউন্ড’ নামে এই সুপারসনিক গাড়ি রাস্তায় চালানো হবে আগামী বছরেই। বুলেট ট্রেনের মতোই এই গাড়ির চলার জন্য দক্ষিণ আফ্রিকায় বানানো হয়েছে বিশেষ ট্র্যাক।
 
সবচেয়ে দ্রুত গতির গাড়ি রেকর্ডটি এখন ব্রিটিশদের তৈরি করা থ্রাস্ট-এসএসসি'র। গাড়িটি চালানো হয়েছিল ঘন্টায় এক হাজার ২২৮ কিলোমিটার গতিতে। গাড়িটি বানিয়েছিলেন ব্রিটিশরাই। এবার সেই ব্রিটিশরাই ফের তৈরি করছেন ‘ব্লাডহাউন্ড’। তাদের লক্ষ্য আগের সেই রেকর্ড  টপকে যাওয়া। গাড়িটি ঘন্টায় এক হাজার ৬১০ কিলোমিটার গতিতে চলবে। 
‘ব্লাডহাউন্ডে’র চাকাগুলি বানানো হয়েছে নিখাদ অ্যালুমিনিয়ামে। আশা করা হচ্ছে, আগামী বছরের ১৫ অক্টোবর গাড়িটিকে প্রথমবার রেকর্ড গতিতে চালানো হবে দক্ষিণ আফ্রিকার হাক্সকিন প্যানে। কম গতিতে ছোটার জন্য ওই গাড়িতে লাগানো যাবে রাবারের চাকাও। গাড়িটিতে থাকবে তিনটি আলাদা ‘পাওয়ার ইউনিট’। এই ‘রকেট’ গাড়ির ৯৫ শতাংশই বানানো হয়ে গিয়েছে। এটি নিয়ে গবেষণা নকশা চূড়ান্ত করা আর তার নির্মাণ-প্রক্রিয়া চলেছে গত আট বছর ধরে। 
এই গাড়ি একটি মডেল প্রদর্শনীর জন্য রাখা হয়েছে লন্ডনের ক্যানারি হোয়ার্ফে ইস্ট উইন্টারগার্ডেনে। প্রদর্শনীতে চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। সূত্র:বিবিসি

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?