,

বেগুনি শোভার জ্যাকারান্ডা

news-image

জ্যাকারান্ডা ফুল নিয়ে কৌতূহলের শেষ নেই। কারণ ফুলটি অনেকের কাছেই অচেনা। ঢাকাসহ সারাদেশে আছে হাতেগোনা কয়েকটি গাছ। ২০০০ সালের গোড়ার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে এবং সড়ক ভবনের প্রবেশপথের ধারে দুটো পরিণত গাছ ছিল। এখন একটিও নেই। তবে উদ্যানে ছবির হাট লাগোয়া পূর্ব-পশ্চিমে বিস্তৃত পথটির পাশে একটি গাছ দেখা যায়। তা ছাড়া তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণ এবং ধানমণ্ডি এলাকাসহ রমনা পার্ক ও বোটানিক্যাল গার্ডেনেও কয়েকটি গাছ চোখে পড়ে।

নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে পরিকল্পিতভাবে জ্যাকারান্ডা লাগানো হয়েছে। সেখানে জ্যাকারান্ডার নীলচে-বেগুনি রঙের পাশে সিলভার ওকের হলুদ-সোনালি বর্ণ বৈচিত্র্য তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া জ্যাকারান্ডার শহর নামে পরিচিত। অবশ্য বাণিজ্যিক রাজধানী কেপটাউনেও অসংখ্য গাছ রয়েছে। জ্যাকারান্ডা অপেক্ষাকৃত কম শীতের দেশগুলোতে ভালো জন্মে। এ গাছ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগাল, ইতালি ও জাম্বিয়ায় বেশ সহজলভ্য। আলঙ্করিক বৃক্ষ হিসেবে বর্তমানে সারা বিশ্বেই এটি বেশ জনপ্রিয়।

জ্যাকারান্ডা ইষধপশ চড়ঁর নামেও পরিচিত। এরা দেশি গাছ নয়, জন্মস্থান ব্রাজিল। এ সুদর্শন গাছটি আমাদের দেশে প্রায় ৭০-৮০ বছর আগে এলেও ততটা বিস্তার লাভ করেনি। প্রধান কারণ হিসেবে জলাবদ্ধতাকেই চিহ্নিত করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা ঘন ঘন বন্যাকে আমাদের দেশে এ গাছের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা মনে করেন। জ্যাকারান্ডা মাঝারি আকৃতির পত্রমোচি বৃক্ষ। কাণ্ড মসৃণ ও হালকা ধূসর রঙের। পাতা চিরল চিরল, কারুকার্যময় ও বিন্যাস বিপ্রতীপ। গ্রীষ্মের প্রথম ভাগেই নতুন পাতা গজাতে শুরু করে।

তার পর পরই প্রায়-পাতাহীন ডালের আগায় গুচ্ছবদ্ধ ফুল ফুটতে শুরু করে। পরিপূর্ণ প্রস্টম্ফুটিত জ্যাকারান্ডার জৌলুস সত্যিই মনোমুগ্ধকর। তা ছাড়া এ ফুল চটজলদি ঝরেও পড়ে না। অনেক দিন ধরেই এর শোভা উপভোগ করা যায়। ফুলের রঙ বেগুনি, দেখতে নলাকার, ২ ইঞ্চি লম্বা। এ গাছের কাঠ দামি ও সুগন্ধি। ভেতরের আঁশ বেগুনি ও কালো রেখায় চিত্রিত। জন্মস্থানে এই গাছের পাতা বক্ষরোগ ও ক্ষতের চিকিৎসায় কাজে লাগে। বাকলের নির্যাস থেকে তৈরি হয় বিভিন্ন রোগের মহৌষধ। দেশের যেসব স্থানে বন্যার পানি জমে না, সেসব স্থানে এবং পাহাড়ি এলাকায় এই গাছ বেশি পরিমাণে রোপণ করা প্রয়োজন। ঢাকার কোনো একটি পথের ধারে এক সারি জ্যাকারান্ডা রোপণ করে তার প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা