,

ট্রেনে কাটা পড়ে যুগ্ম সচিবের মৃত্যু

news-image

ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রণজিৎ চন্দ্র সরকার (৫৫)। গতকাল সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাকরপুর গ্রামের নরেন্দ্র চন্দ্র সরকারের পুত্র। রেলওয়ে পুলিশের এসআই জাফর জানান, রণজিৎ চন্দ্র সরকার ছুটি কাটিয়ে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে হাওর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন। তিনি ময়মনসিংহ স্টেশনে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় প্ল্যাটফরমে  নেমে দাঁড়িয়ে ছিলেন। ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি ঢাকার উদ্দেশে  রওনা দিলে রণজিৎ চলন্ত ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ২টি পা কাটা পড়ে।  সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে তিনি বন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ছিলেন। খবর পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও জেলা পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তাকে দেখতে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর