,

ভালোবাসার ২০ বছর, কারিনার সঙ্গে প্রতিযোগিতায় আলিয়া!

news-image

চ্যানেল আইতে আজ বিকেল ২টা ৩০ মিনিটে ্রপ্রচার হবে ওমর সানী ও মৌসুমী জুটির টেলিফিল্ম ‘ভালোবাসার ২০ বছর’। গোলাম রাব্বানীর রচনায় এটি পরিচালনা করেছেন ইউসুফ চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তানভীর, শাহনেওয়াজ রিপন প্রমুখ। মৌসুমী-ওমর সানী চলচ্চিত্রের আলোচিত ও সফল জুটি। এরপর বিয়ে। দাম্পত্য জীবনেও সুখে রয়েছেন তারা। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। আর এই দীর্ঘ দাম্পত্য জীবনকে ভিত্তি করেই এ টেলিফিল্মটির গল্প তৈরি হয়েছে। তাদের ভালোবাসার ২০ বছরের নানা ঘটনা টেলিছবিটিতে উঠে এসেছে। এ টেলিছবিতে মৌসুমীকে দেখা যাবে একজন চিত্রশিল্পী হিসেবে। আর ওমর সানীকে দেখা যাবে একজন বড় ব্যবসায়ী হিসেবে। সারাক্ষণ বিজনেস নিয়ে পড়ে থাকেন তিনি। আর মৌসুমী ছবি এঁকে সময় পার করেন। এমন সময় মৌসুমীর এক কাজিন বিদেশ থেকে দেশে আসে। সে শুধু মৌসুমীর কাজিনই নয়, সে তার ভালো বন্ধুও। মৌসুমীর এই কাজিন আসার পরেই ঘটে নানা ঘটনা।

 

কারিনার সঙ্গে প্রতিযোগিতায় আলিয়া!
 

 
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অনেক বড় ভক্ত আলিয়া ভাট। প্রায়ই তিনি নিজেকে কারিনার সঙ্গে তুলনা করেন। কিন্তু আলিয়া বলছেন, কারিনার সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই।
 
অভিষেক চৌবেসের পরিচালনায় ‘উড়তা পাঞ্জাব’ ছবিটিতে একসঙ্গে কাজ করছেন আলিভা ভাট  ও কারিনা কাপুর।  1443434290
 
সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা সম্পর্কে আলিয়া বলেছেন, সত্যি করে বলছি, আমি কখনো কারিনার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করিনি। কেননা, এটি আমার জন্য বোকামি হবে।তার অভিনয়ের ধাঁচ, তারকাখ্যাতি  ও মেধা সবই আলাদা ধরণের। তিনি আরো বলেন, আমি এখনো শিখছি। আর এখানে আমি একেবারেই নতুন বলা যায়।কারিনার সঙ্গে একই ছবিতে কাজ করতে পারছি এটি আমার কাছে অনেক বড় কিছু। আলিয়া বলেন, ছবিতে প্রত্যেকটি চরিত্র আলাদা। সবচেয়ে বড় কথা, নিজের চরিত্র পুরোপুরি ফুটিয়ে তোলাই আসল কাজ। আমি নিশ্চিত যে, কারিনা আমার চেয়ে অনেক বেশি ভাল কাজ করেছেন। আমি এটা আমার হৃদয় থেকেই বলছি।  

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু