বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালন করতে গিয়ে নাসিরনগরে নিহত দুই; নিখোঁজ চার বালিখোলা গ্রামের চলছে শোকের মাতম

news-image

আকতার হোসেন ভুইয়া : সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় শয়তানের স্তম্ভে পাথর ছুড়তে গিয়ে পদদলিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের দুই নারী মারা গেছেন বলে তাঁদের পরিবার লোকজন নিশ্চিত করেছেন। এছাড়া একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিখোঁজ রয়েছেন। একইসাথে ওই গ্রামের আরও দুইজন সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ইউনিয়নে চলছে শোকের মাতম। নিহতরা হলেন বালিখোলা গ্রামের মৃত আলীম উদ্দিনের মেয়ে আমেনা বেগম (৫০) ও একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা তাঁর চাচাতো বোন ইদু মিয়ার স্ত্রী হাসিনা খাতুন (৬০)। 
নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন বালিখোলা গ্রামের সাইজ উদ্দিনের ছেলে হাজী মো. আসাদুল্লাহ (৭৫), তাঁর স্ত্রী সায়েরা বেগম (৬০), ছোট বোন আউলিয়া বেগমের স্বামী একই এলাকার বাসিন্দা মৃত এলাজ উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া (৬৫), তাঁর মামা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নোয়াগাঁও গ্রামের বাঙ্গালপাড়ার মৃত লাল মিয়ার ছেলে ওমর আলী (৭০)।  
আজ সোমবার দুপুরে হাওর বেষ্টিত বালিখোলা গ্রামের নিহত হাসিনা খাতুন ও নিখোঁজ হাজী মো. আসাদুল্লাহ বাড়িতে গিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। ঢাকা তোপখানা বিজয়নগর এলাকার হাজরে আসওয়াত হজ্জ এন্ড ট্রাভেল ট্যুরস এজেন্সির মাধ্যমে আসাদুল্লাহ পরিবার ও আত্মীয়স্বজনসহ মোট আট জন হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে গত ৩০ আগস্ট রওয়ানা হন। গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হওয়ার সময় এই আটজন একই সাথে ছিলেন। মিনায় পদদলিত হওয়ার ঘটনার সময় আসাদুল্লাহর চাচাতো ভাই সায়েব আলী ও চাচী আলিমুন্নেছা কোন রকমে প্রানে বেঁচে যান। 
নিহত হাসিনার ছেলে শওকত আলী জানান, দুর্ঘটনায় বেঁচে যাওয়া সায়েব আলী ও আলিমুন্নেছা বাংলাদেশে তাঁদের পরিবারকে আমেনা বেগম (৫০) ও হাসিনা খাতুনের (৬০) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের বরাত দিয়ে নিখোঁজ হওয়া আসাদুল্লাহর ছেলে জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর বেঁচে আমেনা ও হাসিনার মৃত দেহ দেখতে পেয়েছেন বলে যাওয়া সায়েব আলী ও অলিমুন্নেছা দাবি। তার পিতা-মাতাসহবাকিদের তাঁরা খোঁজে পায়নি বলে জানিয়েছেন। 
নারিসনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান হজ্জ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে ছয়জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছে। 

 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান