,

ব্রাহ্মণবাড়িয়ায় হেলথ্ প্রোভাইডারদের মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারা (সিএইচসিপি)। সোমবার দুপুর একটার দিকে চাকুরি জাতীয়করণ ও প্রস্তাবিত  ট্রাস্ট আইনের ২২ এর ‘ঘ’ ধারা বাতিলের দাবিতে জেলা কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা সিএইচসিপি’র সভাপতি হোসেন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সএইচসিপি’র সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, যদি অবিলম্বে আমাদের চাকুরি জাতীয়করণ করে প্রস্তাবিত ট্রাস্ট আইনের ২২ এর ‘ঘ’ ধারা বাতিল না করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তাই আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের