,

মিশর দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে

news-image

প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির ক্ষমার আওতায় আল জারিরার দুই টিভি সাংবাদিককে মুক্তি দিয়েছে মিশর।
মিশরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে গত মাসে মিশরীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক মোহাম্মদ ফাহমি ও মিশরের বাহের মোহামেদকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদ- দেয় আদালত। এ ঘটনায় দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রেস্টেকেও কারাদ- দেয়া হয়।
বুধবার মিশরের গণমাধ্যমগুলো জানায়, রাষ্ট্রীয় ক্ষমায় ফাহমি ও মোহামেদসহ মিশরের ১০০ কারাবন্দী মুক্কি পেয়েছে। ফাহমি ও মোহামেদের পাশাপাশি ওই মামলার তৃতীয় আসামিকেও মুক্তি দেয়া হয়েছে। তবে সেটা গ্রেস্টে কিনা সেটা নিশ্চিত করে বলা হয়নি।
ব্যাপক গণআন্দোলনের পর ২০১৩ সালে সিসি নেতৃত্বাধীন সেনাবাহিনী তৎকালীন প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে। ওই সময় মুরসির পক্ষে ‘মিথ্যা’ সংবাদ প্রচারের অভিযোগে আল জাজিরার তিন সাংবাদিককে আটক করা হয়।
যদিও তারা ওই অভিযোগ অস্বীকার করে এবং বলে, ওই সময় যা ঘটছিল তারা শুধুমাত্র সেই খবরই প্রচার করেছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
বুধবার সিসি’র কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “১০০ তরুণকে ক্ষমা করে ফরমান জারি করা হয়েছে তাদের মধ্যে ফাহমি ও মোহামেদের নাম রয়েছে।”
এই ১০০ জনের মধ্যে মিশরের পরিচিত দুই আন্দোলনকারী ইয়ারা সালাম ও সানা সেইফও রয়েছেন। ‘অবৈধ আন্দোলনে’ অংশ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৪ সালে তাদের কারাদ- দেয়া হয়।
প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার খবর জানার পর ফাহমি টুইটারে লেখেন, “যারা আমাদের এই খবরটি দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা খবরটি শুনেছি এবং খুবই খুশি। আল জারিরার কর্মীরা মুক্ত!”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে