,

ষড়যন্ত্র করতে লন্ডনে খালেদা : মোজাম্মেল হক

news-image

ছেলে তারেক জিয়ার সঙ্গে দেখা করতে নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
 বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ’ পুরুস্কারে ভূষিত হওয়ায় অনিন্দন জানিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 আ ক ম মোজাম্মেল বলেন, বলেন, খালেদা জিয়া লন্ডনে তার ছেলে তারেক জিয়ার সঙ্গে দেখা করতে যাননি। তিনি গেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। কিভাবে দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা যায়। তিনি লন্ডন থেকে ফিরে এসে দেশে আবারও জঙ্গিবাদ সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করবে।
 মন্ত্রী বলেন, স্বাধীনতার ৪০ বছরেও দেশের কোনো রাষ্ট্রনায়ক এতোগুলো পুরস্কার লাভ করতে পারেনি। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫টি পুরুস্কার লাভ করেছেন। খালেদা জিয়া রাষ্ট্র পরিচলনার সময় তিনি দুর্নীতিতে চ্যাম্পিায়ান ছাড়া কোনো পুরুস্কার লাভ করতে পারেননি।
 দেশের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজকে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা ২৯ বছর রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু কোনো গৌরব উজ্জল ভূমিকা রাখতে পারেনি। কারণ তারা দেশকে ভালোবাসে না।
 সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু, নাট্য ও চিত্র পরিচালক আনোয়ার হোসেন মজনু, অভিনেত্রী পারুল আক্তার লোপা, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের একাংশের সভাপতি ফাতেমা জলিল সাথী, সংগঠনের নেতা দিলীপ সরকার, বিদ্যুৎ সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড