,

স্পেশাল ট্রেনের যাত্রা শুরু আজ

news-image

স্পেশাল ট্রেনের যাত্রা শুরু আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিট থেকে স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এবার ঈদের আগের তিন দিন (২২-২৪ সেপ্টেম্বর) এবং ঈদের পরের সাত দিন (২৭ সেপ্টেম্বর-৩ অক্টোবর ) সাত জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। 
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, আজ সকাল ৮টা ২৫ মিনিট থেকে দেওয়ানগঞ্জগামী একটি ঈদ স্পেশাল ট্রেন ঢাকা ছেড়ে গেছে। বিকেল ৫টা ২০ মিনিটে পার্বতীপুরগামী এবং রাত ৮টা ২৫ মিনিটে খুলনাগামী আরো দু’টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। এসব ট্রেন যথাক্রমে বিকেল ৩টা ৪০ মিনিট, রাত ৩টা এবং সকাল ৭টায় গন্তব্যে পৌঁছবে।তিনি বলেন, ঈদ পরবর্তী সময়ে অর্থাৎ ফিরতে অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলস্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ২৭ সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বরের টিকিট ২৪ সেপ্টেম্বর, ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকিট ২৬ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরের টিকিট পাওয়া যাবে ২৭ সেপ্টেম্বর।  একজন যাত্রী চারটির বেশি টিকিট কিনতে পারবেন না। আর ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই বলেও জানান ওই স্টেশন ম্যানেজার। । 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা